

প্রিয়ম, পূজাকে অনেক ভালোবাসে। পূজা, প্রিয়মের ভালোবাসার পরীক্ষা নিতে চায়। তাই প্রিয়ম তার জন্য অপেক্ষা করছে জেনেও দেরিতে আসে। প্রথম পরীক্ষায় পাস করলেও দ্বিতীয় পরীক্ষা নেয়ার জন্য লোকভর্তি রেস্টুরেন্টে প্রিয়মের গালে চড় মারে। এতগুলো মানুষের সামনে চড় খেয়ে প্রিয়ম হতভম্ব হয়ে যায়। কোন কথা না বলে বের হয়ে চলে যায়। পূজা কি শেষ পর্যন্ত প্রিয়মের ভালোবাসা পাবে? নাকি এর পেছনে কোন রহস্য লুকিয়ে আছে? এর মাঝে পত্রিকায় খবর আসে, বাইশ বছরের একটি মেয়ে মৌমিতা কোন এক অজ্ঞাতকারণে মারা যায়। আরেকটা চরিত্র সুদর্শন পুরুষ প্রিয়াংশু, প্রিয়ম আর পূজার মাঝে চলে আসে। প্রিয়ম তাকে নিজের প্রতিদ্বন্দ্বী মনে করতে শুরু করে। তাহলে প্রিয়াংশু কি সত্যিই পূজাকে ভালোবাসে? পাঠক, গল্পটি ত্রিকোণ প্রেমকাহিনী মনে হলেও গল্পের ভিতর আরেকটি গল্প লুকিয়ে আছে। জানতে হলে বিষাক্ত ভালোবাসা নামে থ্রিলার গল্পটি পড়ে ফেলুন।
চমৎকার, রুদ্ধশ্বাসে শেষ করে ফেলা একটা ছোটগল্প। লাস্টের টুইস্ট টা ও দারুন ভালো লেগেছে। অএখিকার জন্য ভালোবাসা। ♥️♥️
Read all reviews on the Boitoi app
খুব ভালো মানের একটা বই।প্রথমে প্রেম পড়ে রহস্য। অসাধারণ একটা বই।চমৎকার লেখনী। আপুর জন্য ভালোবাসা রইল 🥰🥰🥰
চমৎকার একটি বই। আমার খুব ভালো লেগেছে। চায়ের কাপে এ রকম গল্প বেশ জমে।
দিদি,আপনার যতগুলো বই পড়েছি তার মধ্যে এই বইয়ের গল্পটা বেস্ট ছিলো। চমৎকার প্লট।খুব ভালো।
গতকাল বিষাক্ত ভালোবাসা বইটা পড়লাম। অনেকদিন পর বই পড়লাম বলা চলে। অসাধারণ একটা ইবুক। সাসপেন্ড ভরা গল্পগুলো বরাবর আমার ভালো লাগে। অসাধারণ লেগেছে ইবুকটা আমার।
চমৎকার একটি বই। খুব ভালো লাগলো। লেখকের জন্য শুভ কামনা।