

"কি ব্যাপার, কাছে আসছেন কেন? আমি কিন্তু এসব করার জন্য বিয়ে করিনি।" রোশান নেশালো কণ্ঠে বলল, "তাহলে?" সারাহ চটপটিয়ে উত্তর দিল, "বিয়ে ফরজ, তাই বিয়ে করেছি।" রোশান মৃদু হেসে বলল, "কিন্তু আমি তো ফরজের পাশাপাশি অন্য কারণেও বিয়ে করেছি।" "কি কারণ?" "যা প্রতিটা পুরুষ তার স্ত্রীর কাছে চায়।" সারাহ থতমত খেয়ে বলল, "দেখুন, আমি একটুও প্রস্তুত নই।" রোশান নেশাক্ত কণ্ঠে সারাহর দুই গালে আলতো চুমু খেয়ে বলল, "একটা চুমু অন্তত দিতে দাও।" সারাহ বিছানা ছেড়ে এক লাফে উঠে দাঁড়িয়ে বলল, "চুমু তো দিয়েই দিয়েছেন, আর কি?" "আর একটু গভীরে যেতে চাই, সুইটহার্ট।" "না। এখন আমার পড়াশোনার বয়স, এসবের বয়স নয়। আপনি আমার পড়াশোনার বয়সে এসব করতে চাইছেন।" রোশানের ইগোতে লাগল। সে সারাহর গাল থেকে হাত সরিয়ে নিয়ে বলল, "ওকে, তাহলে পড়তে বসো।" সারাহ চোখ কপালে তুলে বলল, "মানে? বাসর ঘরে কে পড়ে, ভাই?" রোশান কপাল কুঁচকে বলল, "ভাই?" "ওই কথার কথা।" রোশান এবার শক্ত কণ্ঠে বলল, "তোমাকে চুমু দেওয়া যাবে না, বই পড়বা না, তাহলে কি করবা তুমি?" "ঘুমাব। শান্তিতে ঘুমাব।" "সেই শান্তির ঘুমের জন্য হলেও আমার বুকটা দরকার তোমার। এসো, আমার বুকে মাথা রাখো। ঘুম পাড়িয়ে দিই।"
❤️💝
Read all reviews on the Boitoi app
Eii book ta poree mone hocche amr oo emn ekjon manus chai. Jara reality te emn ek jon ke peye jai tader too sudu kopal ar kopal. Rosan er moto chele sob meye ei deserve kree 😌 Tai ei book er matter ee joto blbo toto kom hbe And writer er jnooo subho kamo naa 🥰
খুব সুন্দর হয়েছে। সত্যি এই যুগে রোসানের মতো জীবন সঙ্গি পাওয়া ভাগ্যের ব্যাপার।
অনেক অনেক সুন্দর হয়েছে গল্পটা। সারহার দুষ্টুমিগুলো খুব ভালো লেগেছে। সঙ্গে রোশনের ভালোবাসা, রোমান্টিকতায় গল্পটা আরোও সুন্দর করে তুলেছে। সারাহ রোশন এর জুটি বরাবরই আমার পছন্দ। এই গল্পটাও পছন্দের লিস্টে যোগ হয়ে গেল। ওদের জুটি যতই পড়ি মন ভরে না। গল্পটা আমার খুব ভালো লেগেছে। লেখিকার জন্য ভালোবাসা ও শুভ কামনা।
তোমার লেখা সারহা রোশান এর গল্প বরাবরই আমার পছন্দ। এই গল্পটিও খুব খুব সুন্দর হয়েছে। সারহা আর রোশান এর দুষ্টু মিষ্টি ভালোবাসা হৃদয় কেরে নিয়েছে। সবচেয়ে ভালো লেগেছে সারহার দুরন্তপনা। পুরো গল্পে সারহার বন্ধু দের অনেক মিস করেছি। তবুও গল্পটা খুবভালো লেগেছে। লেখিকার আগামীর জন্য শুভ কামনা আর ভালোবাসা ।
মৌ আপু তোমার সব গল্পই আমার কাছে অনেক ভালো লাগে তার মধ্যে রোশান- সারাহ অন্যতম। রোশান -সারাহ বই ও আমি পড়েছি, যতবার রোশান-সারাহ কে পড়ার সুযোগ পাই মিস করি না, বরাবর এর মতো এই বার ও রােশান-সারাহর "মন বসেনা পড়ার টেবিলে" এই ই-বুক টি পড়ে দারুণ লেগেছে।রোশান-সারাহ আমার কাছে অন্যরকম এক অনূভুতি।তুমি তোমার লেখার মাধ্যমে আারো সামনে এগিয়ে যাও আপু দোয়া রইল💖💖 সবশেষ এ ভালোবাসা নিও আপু।❤️😍
আসসালামুয়ালাইকুম আপু, বরাবর এর মতোই তোমার গল্প,বই ইবুক সব আমার অনেক প্রিয়,আমি এটা ও জানি আমার মতো সবার ও খুব প্রিয়,এত্ত সুন্দর হয়েছে, প্রথমে সারাহ এর পাগলামি,ওর দুষ্টুমি গুলো, রোশানের ওর দুষ্টমি মেনে নেওয়া, সবথেকে ভালো লেগেছে, রোশান সারাহ এর পায়ের অবস্থা জেনে ও ওকে বিয়ে করতে অস্বীকার করে নি।এমন আমাদের সমাজে খুব কম দেখা যায়। ভালোবাসা আসলেই খুব সুন্দর। তবে সঠিক মানুষ থাকতে হবে জীবনে, সারাহ এর মতো চঞ্চল একটা মেয়ে যা কিনা পুরোপুরি রোশানের বিপরীত এমন একটা মেয়েকে রোশান নিজের জীবন সঙ্গী করেছে,তারা ২ জন একই সাথে পথ চলছে,এটা খুব ভালো লাগলো,যদিও ইবুক, তাও এই জুটি কে সবসময় মিস করব। আর সত্যি কথা বলতে একজন বিবাহিত নারীর হাসি খুশি চঞ্চলতা টা থাকে তার স্বামীর জন্য। বাস্তবে এমন স্বামী আর এমন বউ খুব কম পাওয়া যায়। সবমিলিয়ে গল্পটা দারুন। এদের নিয়ে বলতে গেলে শেষ হবেই না। বিহান দিয়া,সারাহ রোশান এই জুটি সবসময় অমর থাকবে। কিনে রেখেছি অনেক আগে,তবে ব্যস্ততার অভাবে পড়তে পারি নি,এখন পড়ে শেষ করলাম আর রিভিউ দিয়ে দিলাম,, যারা রিভিউ দেখে কিনেন তাদের বলব, অবশ্যই কিনতে পারেন, ঠকবেন না, আপুর ই বুক বই গল্প সবই স্পেশাল। মৌ আপু তোমার জন্য অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা। তুমি যেন ওই ছোট হাতে লিখতে লিখতে একদিন সঠিক জায়গায় পৌছে যাও,, একদিন অনেক বড় লেখিকা হবে আমার বিশ্বাস, আমি ২০২১ থেকে তোমার গল্প পড়া শুরু করেছি, সত্যি খুব সুন্দর উপস্থাপনা হয়েছে ইবুক টা। ভালোবাসা মৌ পাখি ❤️❤️❤️❤️❤️❤️❤️🫂
মৌ আপু তোমাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের প্রিয় জুটি আবার নিয়ে আসার জন্য। কি বলবো বরাবরই তোমার লেখাই জাদু আছে ' তোমার সব গল্পই অসাধারণ এখন আবার আমাদের প্রিয় রোশান সারাহকে নিয়ে লেখা। 'মন বসে না পড়ার টেবিলে ', গল্পটা অনেক সুন্দর হয়েছে আপু 🥰 রোশান সারাহর দুষ্টু মিষ্টি ভালো বাসা রোশানের কেয়ার করা সবটাই অসম্ভব সুন্দর হয়েছে। তোমাকে অনেক ভালো বাসা আপু🥰
Just awesome ❤️
মৌ আপুর লেখা সব ই-বুক ই আমি কিনে পড়েছি।আপুর লেখা আমার প্রিয় জুটি রোশান- সারাহ ।" নির্জন প্রহর চাই"তে এই জুটিকে পড়ে আমি এদের প্রেমে পড়ে যাই। 🥰"মন বসেনা পড়ার টেবিলে" পড়ে ও আমি বরাবরের মতোই মুগ্ধ।এতো ভালো লাগছে কি বলবো? পড়া শেষে একটা ঘোরের মাঝে চলে যাই। সারাহ-র অবুঝ মন, চঞ্চলতা যেমন ভালো লাগে, তেমনি রোশান স্যারের মতে কেয়ারিং, লাভিং, যার ভালবাসা আকাশ সমান❤️ এমন হাসবেন্ডকে কার না ভালো লাগে। গল্প টা শুরু থেকে শেষ একটানা পড়েছি। অসাধারণ সুন্দর হইছে আপু। আমি আবার ও পড়বো। মৌ আপু তুমি রোশান- সারাহ কে নিয়ে আরও লিখো, আমি সব পড়বো মুগ্ধ হয়ে। অনেক ভালবাসা লেখিকা আপুকে❤️❤️❤️ শুভকামনা 🥰🥰🥰