

বাইরে সন্ধ্যা নেমে এসেছে টুপ করে। বিকেলের সব আলতো রোদ যেন আঁধারে মিশে গেছে। তবুও মেঘের কোনো এক কোলে ভেসে আছে সেই লালটে লালটে ভাব। তাতে কয়টা পাখিকে মিশে যেতে দেখে আরেফিন। মনে হয় আজকেও যেন দুঃখগুলো মেঘের কোলে কিছুটা এইরকম মিশে গেছে । হুহু বাতাসে আরেফিনের চুল উড়ে যায়। হঠাৎ মনে পড়ে মেঘ বলেছিলেন পাখি হলে কি গান গাবে। হাটা ধরে আরেফিন। অনেকটা ঘোর লাগা গলায় বিড়বিড় করে বলে, " তুমি সন্ধ্যার মেঘমালা, তুমি আমার সাধের সাধনা, মম শূন্যগগনবিহারী। আমি আপন মনের মাধুরী মিশায়ে তোমারে করেছি রচনা-- তুমি আমারি, তুমি আমারি, মম অসীমগগনবিহারী॥ " -( রবীন্দ্রনাথ ঠাকুর )
Read all reviews on the Boitoi app