

"জিবন রুপকথার গল্পের মতো না। এই ক্ষনিকের জীবনের প্রতিও আমাদের ভিবিন্ন রকম চাওয়া -পাওয়া থাকে। কিন্তু চন্দ্রার জীবনের প্রাতি কোন চাওয়া -পাওয়া নেই। দেয়ালের আড়ালে জীবন কাটিয়ে তার জীবন থেকে কিছু পাওয়ার আকাঙ্ক্ষা উবে গেছে।কিন্তু মানুষের জীবনে অনাকাঙ্ক্ষিত কিছু ঘটে যায় মুহুর্তেই। "চন্দ্রার এই অন্ধকার জীবনে এক টুকরো আলো নিয়ে এলো ইরফান। 'ইরফান থমকে গিয়েছিলো ,দেয়ালের আড়ালে দাড়িয়ে থাকা এই রমনীকে দেখে। তাকে দেখার তৃষ্ণা ইরফানকে ব্যাকুল করে রাখে সারাক্ষণ। সেদিন থেকেই ইরফান পণ করলো চন্দ্রাকে মুক্ত করবে এই খাচা থেকে। সব কিছুর সাথে লড়াই করেই হোক, ইরফান নিজের করে চায় তার শখের চন্দ্রাবতীকে।