
মানুষের স্মৃতিটাই মানুষ। এই পৃথিবীতে আমরা পথিকের মতো এক অন্তর থেকে আরেক অন্তরে হেঁটে চলেছি অবিরাম। আমাদের পদচিহ্ন থেকে যায় বহু প্রিয়-অপ্রিয় মানুষের নিউরনে। আমরাও বয়ে বেড়াই তেমন কিছু মানুষদের পদচিহ্ন। স্বপ্নের, ঘৃণার, সোনালী দিনের, অনুরাগের কিংবা ভালোবাসার চিহ্ন হয়ে বুকের ভেতর যে চিনচিনে ব্যাথা পাথরের মতোন নিঃশব্দে নিঃশ্বাসকে চেপে ধরে সেই চিহ্ন; আমাদের প্রতিটা মানুষের জীবনের মায়াময় পদচিহ্ন। যে চিহ্ন কখনো মুছে যায় না। মরু ঝর্ণা কিংবা দীর্ঘশ্বাসের আগ্নেয়গিরি হয়ে যে পদচিহ্নের ক্ষত থেকে যায় আমরন। এই কাব্যগ্রন্থ একজন পাঠককে কখনো নিয়ে যাবে প্রকৃতির নিবির সংস্পর্শে, কখনো নিয়ে যাবে শৈশবের বাঁধন-হারা দিনে, কখনো নিয়ে যাবে কিশোর-যৌবনের উদ্দাম প্রেমে। আবার কখনো নিয়ে যাবে বার্ধক্যের স্মৃতিচারণে। পাঠক তাঁর কল্পনার চোখে এক চিলতে রোদের মতোন বুকের গহীনে মায়াময় পদচিহ্নগুলো জীবন্ত হয়ে উঠতে দেখবে।
"মায়াময় পদচিহ্ন" একটি হৃদয়স্পর্শী কবিতার সংকলন, যেখানে জীবনের গভীরতা, প্রকৃতির মায়া, ভালোবাসা, বিচ্ছেদ, এবং মানবিক অনুভূতির মূর্ছনা অত্যন্ত শৈল্পিকভাবে তুলে ধরা হয়েছে। লেখক তাঁর সুনিপুণ শব্দচয়ন এবং ভাবনাদর্শনের মাধ্যমে পাঠকদের হৃদয়ে গভীর রেখাপাত করেছেন। প্রতিটি কবিতায় জীবনের ভিন্ন ভিন্ন অধ্যায়কে স্পর্শ করা হয়েছে। কখনো প্রকৃতির রূপ মূর্ত হয়েছে ছন্দে, কখনো মনের গভীরতম অনুভূতি প্রকাশ পেয়েছে সহজ-সরল শব্দে। বইয়ের শিরোনামের মতোই প্রতিটি কবিতা একটি মায়াবী পদচিহ্ন রেখে যায় পাঠকের মনে। "মায়াময় পদচিহ্ন" শুধু একটি কবিতার বই নয়, এটি অনুভূতির স্রোত, যেখানে পাঠক হারিয়ে যেতে বাধ্য। এটি কেবল কবিতা ভালোবাসার মানুষের জন্য নয়, বরং যেকোনো পাঠকের কাছে একটি নতুন অভিজ্ঞতা হতে পারে। রেটিং: ৪.৭/৫ এই বইটি কবিতাপ্রেমীদের মনে জায়গা করে নেবে এবং সাহিত্যের জগতে একটি স্মরণীয় সংযোজন হয়ে থাকবে। লেখকের জন্য রইল আন্তরিক শুভকামনা।
Read all reviews on the Boitoi app
মাশাল্লাহ অনেক সুন্দর হয়েছে স্যার। দোয়া করি আপনি, আপনার স্বপ্নটা যেন পূরণ করতে পারেন ।আপনার প্রতি আমার দোয়া এবং শ্রদ্ধা রইলো।এবং দোয়া করি আপনার সব সময় সুস্থ থাকেন, ভালো থাকেন। আসসালামু আলাইকুম।
শুভকামনা নিরন্তর
ছন্দের যাদুকর!
মানুষের স্মৃতিটাই মানুষ! ❤️❤️❤️
'মানুষের স্মৃতিটাই মানুষ' প্রিয়তম কবি, স্মৃতি রেখে গেলাম।
সাহিত্য ও বিজ্ঞান পরিষদে স্যারের কবিতা আবৃত্তি শুনতাম। তখনো ভালো লাগতো। মায়াময় পদচিহ্ন কাব্য গ্রন্থটি পড়েও অসাধারণ লাগলো।
কবিতাগুলো বেশ উপভোগ করলাম।
প্রতিটা কবিতাই মনোমুগ্ধকর।
ভালোবেসে দগ্ধ হওয়ার কী দারুণ কাব্যিক অনুভূতি!