

ফেব্রুয়ারির নানা রঙের দিনগুলো নিয়ে নানা প্ল্যান সাজাতাম। প্ল্যান সাকসেস তো অল্পই হতো। বা হতোই না— বলা যুক্তিযুক্ত। জানুয়ারির জীর্ণশীর্ণ এক দুপুরে রমনা পার্কের তেতুল গাছটার নিচে বসে আছি। নৌশিনের সঙ্গে দেখা করতে হেঁটে হেঁটে ফার্মগেট থেকে বেইলিরোড এসেছি। এত দূর থেকে আসার কারণেই হোক বা প্রেমের সম্পর্ক ম্রিয়মাণ হলেও ততদিনে বিচ্ছেদ যেহেতু ঘটে নাই।