

দেখবেন দুনিয়ায় যারা দুর্বল তারাই বেশি ভালোবাসা চাই, মনোযোগ চাই। যাদের মনে অনেক জোর আছে, তারা ওসবের তেমন তোয়াক্কা করে না। আমি আবার দুর্বলএর মধ্যে ও দুর্বল। এতো ই দুর্বল যে কারোর ভালবাসা বা মনোযোগ চাইতে ভয় করত। বড়োজোর অনুকম্পা। সেটাই যথেষ্ট। সেটা কী ছোট বেলা থেকেই? হ্যাঁ।। আমার চার বোন এক ভাই। ভাই সবচেয়ে ছোট। বোন দের মধ্যে আমি মেজো। আমার যখন সাত বছর বয়স, তখন মা আর বাবা যুক্তি করে আমাকে একটা বাড়িতে দত্তক দিয়ে দেয়। বিজন আর সুমিতা নামের এক কাপল। তাদের সন্তান হয়নি। আমরা শুনেছি, তারা আমার মাকে কিছু টাকা ও দিয়েছিল। কিন্তু আমি সেই বাড়িতে গিয়ে এত কান্নাকাটি করেছিলাম যে, দুই মাস পর তারা আমাকে ফেরত দিয়ে যায়। কিন্তু টাকাটা ফেরত পায়নি বলে তারা খুব ঝগড়া করত এসে, পুলিশের ভয় দেখাত আমার বাবা মা কে। আর তখন থেকেই আমি মা ও বাবার চক্ষুশূল। মারধরের শুরু সেই থেকেই। বাড়িতে কোন কিছু ঘটলেই মায়ের রাগ এসে পরত আমার উপর এ। বাবার ও তাই। বাবা রাগি মানুষ, ট্রাক ড্রাইভার রা শুনেছি রাগি হয়। কারনে অকারণে মারধর খেতে খেতে ই আমার মনটা খুব দূর্বল হয়ে পরেছিল। ভালবাসা, অপত্য স্নেহ, মায়া মমতা এগুলো বুঝতে পারিনি।
ভাল কাহিনী
Read all reviews on the Boitoi app