

শহরতলী এক অদ্ভুত বিরিয়ানি হাউজে খেতে গিয়ে রায়হান চৌধুরী নামক এক ব্যাবসায়ী উধাও হয়ে যায়। এমন ভাবে উধাও হয়ে যায় যে, আর তার অস্তিত্বই খুজে পাওয়া যায় না। মানুষ খুঁজে বের করতে পারে না সে কি আদৌ বেঁচে আছে নাকি মরে গেছে। এটা নিয়ে একটা নিখোঁজ মামলা দায়ের করা হয় থানায়।ছয় মাসেও কোন কুল কিনারা করতে না পারায় দায়িত্ব পড়ে ডিবির অফিসার অফিসার সৌহার্দ্য মেহরাফের কাঁধে। এই মামলা নিয়ে সমাধান করতে গিয়ে নানা রকম ঝামেলার সম্মুখীন হয় সৌহার্দ্য। এই মামলা চলাকালীন সময়ে এমন এমন কিছু তথ্য উঠে আসে তার কাছে, যেগুলো খুব রহস্যজনক। এই মামলার তদন্ত চলাকালীন সময়ে কখনো মনে হতে পারে সেই শহরতলীর সেই বিরিয়ানি হাউজে মানুষের মাংস রান্না করে খাওয়ানো হয়।কি হয় এই শহরতলিতে, যেখানে মানুষ এসে উধাও হয়ে যায়! তবে কি আসলেই শহরতলিতে মানুষের মাংস বিক্রি করা হয়? অপরাধের অন্ধকার কূপ নামক এই শহরতলিতে জালের মত ছড়িয়ে ছিটিয়ে আছে আরো অনেক ঘটনা। সৌহার্দ্যর সাথে পরিচয় হয় হঠাৎ অনেক রহস্যময় চরিত্রর সাথে। আর এসব ঘটনা নিয়েই উপন্যাসের কাহিনী আবর্তিত হয়েছে শহরতলীতে নরখাদক।
"কী দুর্দান্ত একটা উপন্যাস এই শহরতলীতে নরখাদক! প্রতিটি পাতায় পাতায় যেন রহস্য লুকিয়ে ছিল। পুরো উপন্যাস পড়ে বুঝতেই পারিনি আসল খুনি সে হবে। ইন্টারেস্টিং ছিল। আর সৌহার্দ্য মেহরাফ কে নিয়ে কোনো কথা হবে না। মন জিতে নিয়েছে এই একটা বান্দা। লেখিকার লেখা খুব সুন্দর। কিন্তু বানান ও যতিচিহ্নের দিকে বিশেষ নজর দেওয়া উচিত। ভালো লেগেছে উপন্যাসটা।"
কী দুর্দান্ত একটা উপন্যাস এই শহরতলীতে নরখাদক! প্রতিটি পাতায় পাতায় যেন রহস্য লুকিয়ে ছিল। পুরো উপন্যাস পড়ে বুঝতেই পারিনি আসল খুনি সে হবে। ইন্টারেস্টিং ছিল। আর সৌহার্দ্য মেহরাফ কে নিয়ে কোনো কথা হবে না। মন জিতে নিয়েছে এই একটা বান্দা। লেখিকার লেখা খুব সুন্দর। কিন্তু বানান ও যতিচিহ্নের দিকে বিশেষ নজর দেওয়া উচিত। ভালো লেগেছে উপন্যাসটা।
Read all reviews on the Boitoi app
গল্পটা ভালো ছিল। রহস্য সৃষ্টি আর তা উদঘাটন ভালো লেগেছে।
ভালো লাগলো
শুরু থেকেই একটা আকর্ষন তৈরি হয় গল্প টার শেষ পড়ার জন্য। ভালো লেগেছে।
সৌহার্দ্য মেহরাফকে নিয়ে আবার লিখুন আপু😞
আমার ভীষণ ভালো লেগেছে। কিছু জায়গায় টাইপিং মিস্টেক বাদে পুরোটা পড়ে শান্তি পেয়েছি। তবে লাস্টের টুইস্টের জন্য রেডি ছিলাম না। 🙂 আমি ওয়েটিং
অনেক ভালো একটা বই। আমার ভালো লেগেছে। এই ধরনের গল্প আমার পছন্দ। যারা এসব গল্প পছন্দ করেন তারা পড়ে দেখবেন। ঠকবেন না