

ইলা কলিংবেল চেপে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকে। তার হাতে শূন্য পেয়ালা। আজকের অযুহাত চিনি শেষ হয়ে গেছে, একটু চিনি চাই। কানন দরজা খোলে। বিরস মুখে জিজ্ঞেস করে, "আজ কী শেষ হলো?" ইলা মনে মনে বলে, "হনুমান একটা! আপনাকে দেখতে আসি বুঝেও বোঝেন না কেন?" এদিকে তুলনের নতুন একজনকে পছন্দ হয়৷ টলটলে সরোবরের মতো চোখের এক ছেলে। আগের পছন্দগুলো মন থেকে কাটাকুটি করে নতুন মানুষটাকে সেখানে জায়গা করে দেয়৷ সন্ধ্যার মুখে সাজিদ রিকশা করে বাড়ি ফেরার পথে বাগানবিলাসের ঝাড়ওয়ালা বাড়িটা দেখতে পায়। মনে মনে ভাবে, সে যে মেয়েটাকে বিয়ে করবে সেও কি বাগান করতে ভালোবাসবে?
"রোমান্স আর রোমাঞ্চের মিশেলে শুভ্র, সুন্দর উপাখ্যান। ধীরলয়ে স্নিগ্ধতায় শুরু হলেও একপর্যায়ে টানটান উত্তেজনার শুরু, সেটা সম্পর্কেও আর ঘটনাপ্রবাহেও। তিনটি জুটির গল্প। তিনজোড়া ভিন্নধর্মী মানব মানবীর প্রণয়াখ্যান। কানন একাকী, জীবনে অনীহা, বিতৃষ্ণার জীবন যাপন করছে। মৃত্যুর আকাঙ্ক্ষায় দিন পার করছে, মনের জোরের অভাবে আত্মহত্যা করতে পারছেনা। অপরদিকে ইলা খুবই মায়াবতী, প্রাণপনে চেষ্টা করছে কাননকে জয় করতে। তুলন উচ্ছল তরুনী, পছন্দ করে সাজিদকে। একটা ভুলের কারনে ইলার ছবি চলে গেল সাজিদের ইনবক্সে। বেচারা পা পিছলালো ইলার মায়ায়। এরমধ্যে ক্লইমেক্স শুরু যখন তুলন বখাটে ছেলের পাল্লায় পড়ল। যারা অলরেডি মৌরির রঙিন জীবনটাকে বর্ণহীন আর কুৎসিত করে দিয়েছে। সালিশে সাজিদের অটল দৃঢ়তা মুগ্ধতার দাবি রাখে। এভাবে সমাজে সবাই যদি চিন্তা করতো! বাস্তবেও এদের এভাবে সাজা দেয়া গেলে ভালো হত। বরফমানব কাননকে কি গলাতে পারলো ইলা? শেষ পর্যন্ত কে এলো তুলনের জীবনে?"
রোমান্স আর রোমাঞ্চের মিশেলে শুভ্র, সুন্দর উপাখ্যান। ধীরলয়ে স্নিগ্ধতায় শুরু হলেও একপর্যায়ে টানটান উত্তেজনার শুরু, সেটা সম্পর্কেও আর ঘটনাপ্রবাহেও। তিনটি জুটির গল্প। তিনজোড়া ভিন্নধর্মী মানব মানবীর প্রণয়াখ্যান। কানন একাকী, জীবনে অনীহা, বিতৃষ্ণার জীবন যাপন করছে। মৃত্যুর আকাঙ্ক্ষায় দিন পার করছে, মনের জোরের অভাবে আত্মহত্যা করতে পারছেনা। অপরদিকে ইলা খুবই মায়াবতী, প্রাণপনে চেষ্টা করছে কাননকে জয় করতে। তুলন উচ্ছল তরুনী, পছন্দ করে সাজিদকে। একটা ভুলের কারনে ইলার ছবি চলে গেল সাজিদের ইনবক্সে। বেচারা পা পিছলালো ইলার মায়ায়। এরমধ্যে ক্লইমেক্স শুরু যখন তুলন বখাটে ছেলের পাল্লায় পড়ল। যারা অলরেডি মৌরির রঙিন জীবনটাকে বর্ণহীন আর কুৎসিত করে দিয়েছে। সালিশে সাজিদের অটল দৃঢ়তা মুগ্ধতার দাবি রাখে। এভাবে সমাজে সবাই যদি চিন্তা করতো! বাস্তবেও এদের এভাবে সাজা দেয়া গেলে ভালো হত। বরফমানব কাননকে কি গলাতে পারলো ইলা? শেষ পর্যন্ত কে এলো তুলনের জীবনে?
Read all reviews on the Boitoi app
বইটা দুই-চার পৃষ্ঠা পড়ার পরে রিডিং ব্লকে চলে গিয়েছিলাম। এজন্য কিনেও বহুদিন ফেলে রেখেছি।আজ পড়ে শেষ করলাম। সত্যি কথা বলতে কী, খুব ভালো লাগলো। শুরুর কয়েকটা পৃষ্ঠা পড়ে অতটা ভালো লাগেনি যদিও। টিপিক্যাল গল্প মনে হয়েছিল। নতুনত্ব আছে মোটামুটি।
একদম হালকা মেজাজে শুরু হওয়া গল্পটা আস্তে আস্তে পরিণত হয়ে পূর্ণতা পেয়েছে। সবচেয়ে ভালো লেগেছে এই ব্যাপারটা যে কাহিনী সাজানোর জন্য অবাস্তব কোন সংলাপ বা ধ্যানধারণার মধ্যে দিয়ে যান নি লেখিকা। যেমনটা অনেক সময় বিভিন্ন গল্পে দেখা যায় যে প্রেমের গল্প সাজানোর জন্য দীর্ঘদিন আশেপাশের মানুষদের অন্ধ বানিয়ে রাখতে হয়, কিন্তু বাস্তবে মানুষ অত অন্ধ হয় না - এই গল্পটা এই দোষ থেকে মুক্ত। ইলার মা আর কাননের বোনের পারসোনালিটি আমার বেশ ভালো লেগেছে। সব মিলিয়ে খুব সুন্দর❤️
ভালো লাগলো গল্পটা! মিষ্টি প্রেমের গল্প পড়ে মন ফ্রেশ করার জন্য সুমাইয়া আমান নিতুর লেখা সবসময়েই দারুণ!❤️❤️
#পাঠপ্রতিক্রিয়া ইবুক- মন মোর মেঘের সঙ্গী। সুমাইয়া আমান নিতু মন মোর মেঘের সঙ্গী পড়ে শেষ করলাম মাত্র। কালকে রাতে পড়া শুরু করেছিলাম। রাত এগারোটায় পড়া শুরু করেছিলাম। ভেবেছিলাম বারোটার মধ্যে যতটুকু পারি পড়ে রাখবো। কারন আমি বারোটার মধ্যে ঘুমিয়ে যাওয়া মানুষ। কিন্তু বইটা পড়তে পড়তে প্রায় দুইটা বেজে গেছিলো। ভালো লাগছিলো তাই রেখে দিতেও পারছিলাম না। এরপর ভাবলাম যাক আর জাগা যাবেনা বাকিটুকু সকালে উঠে পড়বো। মন মোর মেঘের সঙ্গী খুবই সাধারণ একটা প্রেমের গল্প। ওইযে মাঝে মাঝে আপনারা বলেন আপু একটা ফুরফুরে মেজাজের গল্পে সাজেশন দিন? ঠিক তেমন একটা গল্প। প্লাজ পয়েন্ট হচ্ছে লেখকের লেখার হাত স্বতঃস্ফূর্ত এবং পড়ে মজা পাওয়া যায়। যদিও কিছু কিছু সংলাপ অতি নাটকীয় ছিলো ওগো হ্যাগো টাইপ। তবে সেই সংখ্যাটা খুবই কম। ইলা এবং কাননের ক্যামিস্ট্রি টা দারুণ ছিলো।তবে শেষদিকে একটু কেমন যেনো লেগেছে। ইনফ্যাক্ট শেষের দিকে একটু কমই ভালো লেগেছে। যতটা প্রথম দিকে লেগেছিলো। যে আর্লি ঘুমিয়ে পরা আমি গল্পটা রেখে ঘুমতেই পারছিলাম না। সকালে উঠে যতটুকু পড়েছি সেটা খুবই সামান্য। একটা প্যারা বাকি ছিলো। এরপরই শেষ। তবে ওইটুকু ঠিক জমেনি আমার কাছে। লেখকের লেখা খুবই স্বতঃস্ফূর্ত আমি বলবো এইভাবেই লিখে যান। অতি কাল্পনিক কিছু আনার দরকার নেই। সংলাপ লেখার সময় সাবলীল ভাবেই লিখে যাবেন। যেমনটা আপনি লিখেন। মাঝে মাঝে আতি ন্যাকামো বা নাটকীয় কিছু এসে যায়। ওইটুকু এরিয়ে গেলেই একটা টপচন লিখন শৈলী এসে যাবে। ভালো লেগেছে। এটা বলা যায় এখন থেকে সিম্পল এবং ঝরঝরে কিছু পড়তে ইচ্ছে করলে। বিনা দ্বিধায় আপনার লেখা পড়া যাবে। শুভকামনা রইলো।
দুই সখীর সরল জীবন কিভাবে জীবনের নানা প্যাঁচে পড়ে গেল আর সেই গোঁলক ধাঁধার শিকল থেকে প্রকৃত প্রেম কি করে মুক্তি দিলো এই গল্পের মূল রহস্যই তাই।একটি মিথ্যে মানুষকে পালটে দিতে পারে,পারে তাকে ভাসিয়ে নিয়ে যেতে,সাথে তার পুরো পরিবার নি:শেষিত হতে পারে তাই যেন চিৎকার করে গল্পের প্রোটাগনিস্ট বলে যায়।পাপী নয় পাপকে ঘৃণা করো,যদি সবাই সমাজে ভিক্টিম ব্লেইম করতে থাকে তাহলে হয়তো প্রতিটি ভিক্টিমই মৃত্যুকে নিজের জন্য সঠিক ভাববে।আর তাই তো মনে হয় গল্পের দুটি ভিন্ন গল্প যেন এক সুঁতোয় গাথা একটি প্রাণ।
আমার কঠিন ভাষায় লেখা গল্পের চেয়ে সহজ ভাষায় লেখা গল্প বেশি ভালো লাগে। আমার মনে হয় কঠিন ভাষায় সুন্দর করে অনেকেই লিখতে পারে, কিন্তু সহজ ভাষায় সুন্দর করে গল্পের সব কিছু ফুটিয়ে তুলতে সবাই পারে না। মন মোর মেঘের সঙ্গী ঠিক সেইভাবে, খুব সহজ ভাষায় অসাধারণ সুন্দর করে লেখা হয়েছে। পড়তে খুব আরাম লেগেছে। গল্পের সব চরিত্রই আমার ভালো লেগেছে। আর গল্পটা শেষ হয়ে যাওয়ায় মনটা খুব দুঃখ পেয়েছে।
গল্পটা এত সুন্দর ছিল। আমার অনেক ভালো লেগেছে।ইলা-কানন,সাজিদ-মৌরি,তুতুল সবাই আমাকে মুগ্ধ করেছে।দুই বান্ধবীর কান্ডগুলো অনেক হাসিয়েছে বেস্ট জুটি সাজিদ-মৌরি আর ইলা-কানন পাগলাটে জুটি।কাননের সাথে ইলার কেমিস্ট্রি অনেক মজার ছিল। কান্ডগুলো হাস্যকর। তুমি আরও সুন্দর গল্প লিখে যাও আপু।ভালোবাসা🫶🫶
লেখকের সামাজিক দায়বদ্ধতার দিক দিয়ে গল্পটাকে ৯। কাহিনীর বিন্যাস বা গল্প বলাতে ৭। সব মিলিয়ে সুখ পাঠ্য।
It's an array of many interesting characters, each fantastically portrayed in their own right. One should take the time to enjoy the story to it's fullest.