

পিতৃছায়া থেকে ছিন্ন হওয়া মেয়েটা জীবনযুদ্ধে বেচেঁ থাকার লড়াই করছ অবিরাম। দাম্ভিক, একরোখা আর প্রচন্ড জেদি মেয়েটি দায়িত্বের বেড়াজালে আবদ্ধ হয়ে নিজের আবেগ, অনুভূতি থেকে পালিয়ে বেড়ায় প্রতিনিয়ত। কিন্তু তার এই আবেগহীন জীবনে আগমন ঘটে এক আলোকিত পুরুষের। যে নিমিষেই তার জীবনের গতিধারা বদলে দেয়। তার কঠিন হৃদয়ে আবির্ভাব ঘটায় তীব্র অনুভূতির।
"এরিনা আপুর লেখনি বরাবরই খুব ভালো লাগে। "সন্ধিক্ষণ" গল্পটাও ভীষণ ভালো লেগেছে। সাবলীল, মার্জিত, ম্যাচিউর লেখনি। অশ্লীলতা বিবর্জিত রোমান্টিক জনরার সাধারণের মধ্যেও অসাধারণ এক গল্প। পড়তে পড়তে মুগ্ধ হয়ে গেছি। পড়ার সময় গল্পের মধ্যে ই হারিয়ে গেছি। মনে হয়েছে প্রতিটা চরিত্র চোখের সামনে ভাসমান। নক্ষত্র - রোদশী রাফি - রোশনী নাফিসা - আর তার ইঞ্জিনিয়ার ব্যাংকার 😑 এদের কে পুনরায় পড়ার জন্য অপেক্ষায় রইলাম। সাথে নন্দিতা আর তার মেজরের খুনসুটিময় ভালোবাসা। নক্ষত্রের পরিবারটা অসম্ভব রকমের ভালো লেগেছে। রোশনি - রোদশী - রাফির বন্ডিং টা চমৎকার। সবমিলিয়ে পুরো গল্পটা ই মাখন।"
এরিনা আপুর লেখনি বরাবরই খুব ভালো লাগে। "সন্ধিক্ষণ" গল্পটাও ভীষণ ভালো লেগেছে। সাবলীল, মার্জিত, ম্যাচিউর লেখনি। অশ্লীলতা বিবর্জিত রোমান্টিক জনরার সাধারণের মধ্যেও অসাধারণ এক গল্প। পড়তে পড়তে মুগ্ধ হয়ে গেছি। পড়ার সময় গল্পের মধ্যে ই হারিয়ে গেছি। মনে হয়েছে প্রতিটা চরিত্র চোখের সামনে ভাসমান। নক্ষত্র - রোদশী রাফি - রোশনী নাফিসা - আর তার ইঞ্জিনিয়ার ব্যাংকার 😑 এদের কে পুনরায় পড়ার জন্য অপেক্ষায় রইলাম। সাথে নন্দিতা আর তার মেজরের খুনসুটিময় ভালোবাসা। নক্ষত্রের পরিবারটা অসম্ভব রকমের ভালো লেগেছে। রোশনি - রোদশী - রাফির বন্ডিং টা চমৎকার। সবমিলিয়ে পুরো গল্পটা ই মাখন।
Read all reviews on the Boitoi app
খুব সুন্দর একটা গল্প
অনেক সুন্দর
ভীষণ সুন্দর একটা গল্প। রোদসী চরিত্রটা প্রতিটা মেয়ের জন্য শিক্ষা হয়ে থাকবে। নক্ষত্র চমৎকার একজন সহযাত্রী এই গল্পে। এক কথায় দারুণ বাস্তবতার আড়ালে চমৎকার একটি গল্প। তবে বেশ কিছু জায়গায় কাহিনি আরেকটু ক্লিয়ার করলে আরও ভালো লাগত। সবমিলিয়ে ভীষণ সুন্দর হয়েছে।
এরিনা আপুর লেখার উপর বরাবরই প্রেমে পড়ি।।উনি প্রত্যেকটা চরিত্র যেভাবে তুলে ধরে।আমার মনে হয়না আর কোনো লেখিকা এভাবে গল্পের চরিত্র গুলোকে ফুটিয়ে তুলতে পারে।আপুর লেখা আমার প্রথম পড়া মিষ্টি রোদের হাতছানি গল্পটা আমার হৃদয়ে দাগ কেটেছে আর আজকে সন্ধিক্ষণ। আমার মতে আমার সবচেয়ে প্রিয় লেখিকার জায়গায় আপু দখল করে নিয়েছে।।এই আপু তুমি এতো ভালো লেখো কেন।।আহহহ মানসিক শান্তি পাই তোমার গল্প পড়ে অন্য জগতে হারিয়ে যাই।মনে হয় আমি এই গল্পের ভিতর ঢুকে গেছি আর একেকটা চরিত্রকে খুব কাছ থেকে কল্পনা করছি।যাইহোক আপুর গল্প নিয়ে যতো যাই বলিনা কেনো খুবই কম হয়ে যায়।তাই আপুর কাছে বিশেষ ভাবে অনুরোধ রইল আপু আপনার মিষ্টি রোদের হাতছানি গল্পটার মত করে আমাদের আরো একটা ইবুক গিফট করুন।আমরা পাঠিকারা এতে করে ধন্য হবো।দোয়া ও ভালোবাসা রইল আপু।।।💝
অসাধারণ হয়েছে। বাবাবিহীন একটা মেয়ের এই সমাজে টিকে থাকা কতটা কঠিন তা রোদশীর মাধ্যমে এতো সুন্দর করে ফুটিয়ে তুলেছেন সত্যিই অসাধারণ হয়েছে। বরাবরই আপনার লিখনি অনেক সুন্দর। মিষ্টি রোদের হাতছানি গল্প থেকে আপনার গল্পের প্রেমে পড়েছি। সেই থেকে আপনি আমার প্রিয় লেখিকাদের মধ্যে সর্ব প্রথম। ধন্যবাদ আপু এতো সুন্দর একটা গল্প উপহার দেওয়ার জন্য।
অনেক অনেক ভালো লেগেছে গল্পটা আপু আরেকটি ইবুক লেখেন না
ইন্টারনেট বন্ধ করার আগে কিনেছিলাম। ইন্টারনেট যখন ছিলো না তখন পড়ছি। এক কথায় অসাধারণ । আর দাম নিয়ে কিছুই বলার নেই।এক কথায় ফ্রি মনে হচ্ছে এতো বড় বই এতো কম টাকায়। আমার মত স্টুডেন্ট যারা আছে তাদের জন্য বেস্ট। আমার জীবন বলতে গেলে রৌদুশীর মত বাবা বিহীন। যদিও আম্মু এতো স্ট্রাগল করতে দেয় না। এখন জীবনে শুধু একজন নক্ষত্রের অপেক্ষা🥱
আপনার অনেক লেখাই আমি পড়েছি আপনি অসম্ভব সুন্দর লেখেন..বইটা নাম মাত্র দাম রেখেছেন এত বড় ই বুক এই প্রথম দেখলাম এত কম দামে এক কথায় পয়সা উসুল..নক্ষত্র রোদোশি জুটি অসম্ভব সুন্দর.. একজন দায়িত্বশীল মেয়ে কেমন করে পরিবারের দায়িত্ব বয়ে বেড়ায়..নক্ষত্র কথা না বললেই নয় একজন উন্মাদ প্রেমেক যে এমন কাঠ খোটা মেয়ে কে ভালোবেসে গেছে সার্থহীন..রাফি রোশনি জুটি নিয়ে কি বলবো যে প্রেমিক প্রিয়সীকে পাওয়ার জন্য সব করছে.. আমি বলা যায় গল্প প্রেমি আপনার লেখা আমার খুব প্রিয়.. দোয়া রইল ভবিষ্যতে আরো ভালো কিছু পাবো..আবদার বলা যায় প্রতয় আর ঐশানি কে আবার পড়তে চাই❤️❤️❤️
এফ বি তে আপুর লিখার ফ্যান। গল্পটা পরে অনেক অনেক ভালো লেগেছে। Keep it up.