

হঠাৎ করেই শম্পার সাথে বিয়ে ঠিক হয় আমজাদের। বাবার মৃত্যুর পর দিক হারা নাবিকের মত অথৈ সমুদ্রে পরে শম্পার পরিবার। পরিবারের হাল ধরা, ছোট ভাই বোনদের মানুষ করা এসব করতে করতে শম্পার জীবন থেকে হারিয়ে যায় অনেকগুলো বসন্ত। শেষ পর্যন্ত পরিবারের দাবিতে বিয়ে করতে নিমরাজি হলে আমজাদের সাথে শম্পার বিয়ের কথা আগায়। ঠিক এমন সময় শম্পার জীবনে ফিরে আসে তার হারানো ভালোবাসার মানুষ আদনান। কার বাড়িয়ে দেয়া হাত ধরে শম্পা নতুন জীবনে পা রাখবে? ভালোমানুষের মুখোশ পড়ে থাকা আমজাদের আসল রূপটা কি শম্পা চিনতে পারবে? দু:সময়ে ছেড়ে যাওয়া আদনানকে কি শম্পা আবার গ্রহণ করতে পারবে? শম্পার বিয়ের সিদ্ধান্ত কি ছোট ভাই তন্ময়ের জীবনে তার ভালোবাসার মানুষটিকে ফিরিয়ে আনতে পারবে? সবগুলো প্রশ্নের উত্তর পেয়ে যাবেন দ্বিধা গল্পের প্রথম খন্ডে। এই পৃথিবীতে বসবাসরত প্রত্যেকটা মানুষের জীবন একেকটা গল্প বহন করে। সেই গল্পগুলো কখনো হয় সুখের, কখনো দুখের, কখনো আনন্দ, কখনো বেদনার, কখনো ভালোবাসায় টইটম্বুর, কখনো বিচ্ছেদ যন্ত্রণার। এই গল্পটিও তেমনই সকল অনুভূতির সংমিশ্রণে সৃষ্টি। পড়ার আমন্ত্রণ জানালাম।
"এত সুন্দর গল্প খুব কম পড়েছি। যেমন গল্পের প্লট তেমন লেখার সৌন্দর্য। লেখিকার উপস্থাপন এত্ত চমৎকার ছিল বলে ঠিকঠাক অনুভূতি হয়ত বোঝানো যাবে না। এত বিশাল প্লট এতগুলো চরিত্র মেন্টেইন করে গুছিয়ে লেখা চারটিখানি কথা নয়। গল্পটা পড়ে ভীষণভাবে মুগ্ধ হয়েছি। আরো লেখা চাই। এই গল্পটা ফেইসবুকেই পড়েছি। সংগ্রহে রাখার জন্য ডাউনলোড করে নিলাম।"
শমু, আদনান, রূম্পা, রিদম, রিমি, তন্ময়, মৃদু, মিথিলা, রুপম, অরুপ——-সবাইকে নিয়ে এক অসাধারণ গল্প..❤️❤️❤️
Read all reviews on the Boitoi app
প্রত্যেক মানুষের জীবনে কোন না কোন দ্বিধা থাকে। সেই দ্বিধা কাটিয়ে সামনে এগিয়ে যেতে পারাটা সৌভাগ্যের ব্যাপার। খুব সুন্দর লেগেছে।
অসাধারণ লেখনি।
ধন্যবাদ
এত সুন্দর গল্প খুব কম পড়েছি। যেমন গল্পের প্লট তেমন লেখার সৌন্দর্য। লেখিকার উপস্থাপন এত্ত চমৎকার ছিল বলে ঠিকঠাক অনুভূতি হয়ত বোঝানো যাবে না। এত বিশাল প্লট এতগুলো চরিত্র মেন্টেইন করে গুছিয়ে লেখা চারটিখানি কথা নয়। গল্পটা পড়ে ভীষণভাবে মুগ্ধ হয়েছি। আরো লেখা চাই। এই গল্পটা ফেইসবুকেই পড়েছি। সংগ্রহে রাখার জন্য ডাউনলোড করে নিলাম।
খুব সুন্দর। ফেইসবুকেই পড়েছিলাম। সংগ্রহে রাখলাম।
অসাধারণ….
একটা গোছানো এবং সাবলীল ভাষায় লেখা গল্প। ঠিক যেন জীবনের প্রতিচ্ছবি।