

বাসর রাতেই রুচিরার দেহ-মন-স্বপ্ন সবকিছুই নেকড়ের মতো খাবলে একাকার করে দেয় স্বামী নামের প্রতারকটা। দুমড়ে-মুচড়ে একাকার হয়ে যায় রুচিরার জীবন। যেন আচমকা কাল-বোশেখীর ঝড়ে ওলট-পালট হয়ে যায় রুচিরার সাজানো বাগান। তারপর সে নিজেকে জীবনের কোলাহল থেকে গুটিয়ে নেয়। কিন্তু সৈকতের সাথে পরিচয় হবার পর থেকে রুচিরার ভেতর কিছু কিছু পজিটিভ পরিবর্তন আসতে থাকে। সৈকত-রুচিরার ভালোবাসা এক অন্যজগতের আশা জাগানিয়া মুহূর্তের গল্পগাঁথা। দু'জনার ভেতর-জগৎ কেমন তোলপাড় হয় তা' ওরা নিজেরাই জানে না। সৈকতের জীবনে পারমিতা আসার মুহূর্ত থেকেই এক অজানা রোমাঞ্চকর ভেলায় ভাসতে থাকে ত্রিমুখী প্রেমের বেড়াজালে সৈকত-পারমিতা-রুচিরা! রুচিরা কখনও ভাবেনি যে, সে সৈকতকে পেতে ভালোবাসে। অথচ একটা অদৃশ্য টান ওকে নাড়িয়ে দিয়ে যায় সবসময়। যখন পারমিতা আর সৈকত একে অপরকে পাগলের মতো ভালোবাসে! রুচিরা বুকের ভেতরকার কষ্ট বুকে চেপে স্বাভাবিকভাবেই সৈকতের সাথে চলেছিল এবং চলছে। কিন্তু এক অদৃশ্য মহাটানে সৈকত রুচিরার হৃদয়-ঘরে ভালোবাসার বাসা বাঁধে।