

লেখকদের কলম সময়ের সাথে সাথে ধারালো হয় এটা একটা গ্রহণযোগ্য কথা। ঠিক এই কথাটার মতোই "প্রণয়ে ডুবার দিন" নামের মলাটে স্থান পাওয়া লেখাগুলো আমার কাছে একটু বেশি কদর্য পায়। মন যখন কেঁদেছে তখনকার লেখা। যখন হেসেছে তখনকারও লেখা। যখন সময় দূর্ভেদ্য হয়েছে, হয়েছে ভয়ংকর, তখনকার সেই সব বুলি আওড়ানো। নতুন শেখা, নতুন চেনা সবই গাঁথা আছে ঝর ঝরে আর মচমচে শব্দে। মানুষের জীবনে হাসি থেকে কান্না, সুখ-দুঃখ কিংবা প্রকৃতিক মাধুর্যতায় জন্মানো যতো আদর, সবই হচ্ছে অন্যের দেওয়া। এই জিনিসটা চিন্তা করলে আমরা নিজেরা নিজেদের কাছে শুধুই একটা বাদামের খালি ঠোঙ্গা নয় কি? তবে ঘৃণা পোষে কি হবে? প্রণয় হোক, প্রতিটা দিন প্রণয়ে ডুবার হোক।