

ভয়ংকর গণহত্যা আর নির্মম নির্যাতনের শিকার আমাদের ফিলিস্তিনি ভাইবোনদের নিয়ে হৃদয়গ্রাহী ভাষায় ১৪টি গল্প দিয়ে তরুণ লেখক ফাইজা তাসনিম সাজিয়েছেন ফাক্কির বি গাইরিক বইটি। ফিলিস্তিনের জনসাধারণের ওপর নির্বিচারে নির্যাতন চালাচ্ছে দখলদার ইসরায়েলের বর্বর সেনারা। মাঝেমধ্যে গণমাধ্যমে প্রচার হওয়া কিছু ঘটনার বর্ণনা পাওয়া গেলেও অধিকাংশই পৃথিবীবাসীর নিকট থেকে যায় অজানা। লোমহর্ষক ও পৈশাচিক অনেক ঘটনার কথা তো অগোচরেই থেকে যায়। পাশপাশি অনেক অমানবিক ঘটনাও থেকে যায় পুরোপুরি জানার বাইরেই। এ বইয়ের প্রতিটি গল্পের মধ্যে ফুটে উঠেছে ফিলিস্তিনের নির্যাতিত জনসাধারণের দুর্বিসহ জীবনচিত্র। আমরা আশা করছি, গল্পগুলো পাঠ করার সময় পাঠকবৃন্দ কিছু সময়ের জন্য ফিলিস্তিনের মাটিতে ঘুরে বেড়াবেন, উপলব্ধি করতে পারবেন সেখানকার পারিস্থিতি।
দুটি গল্পঃ পড়েই এমন নাড়া দিয়ে গেলো...... সবার পড়া উচিৎ। ভেতরে এই ক্ষোভ, রাগ, জিদ...আর আশা এবং আল্লাহর উপর ভরসাটা রাখতে হবে। অনেক ভালো হয়েছে
Read all reviews on the Boitoi app
বইটা পড়ে প্রচুর দুঃখ লাগছে, কান্না পেয়েছে। আমাদের মুসলিম ভাইদের কঠিন করুন পরিস্থিতির গল্প গুলো বইটিতে কিছুটা চিত্রায়িত হয়েছে। লেখার ভাষাগুলো হয়তো আরো মসৃণ করা যেতো, হয়তো প্রথম লেখা বলে কিছুটা অসঙ্গতি ছিলো, তবুও বেশ হৃদয়বিদারক ছিলো। বইটা পড়ে নিজের প্রতি অনুশোচনাও হয়েছে যে মুসলিম হয়ে মুসলিম ভাইদের এমন কঠিন বিপদের সময় তাদের জন্য তেমন কিছুই করতে পারছি না। শুধু আল্লাহর কাছে তাদের জন্য দোয়া করা ছাড়া আপাতত কোনো পথ নেই। বিষয়টা নিজের জন্য খুব লজ্জার।