

গল্পটি শুরু হয় বাসে। এটি মূলত একটি ত্রিভুজ প্রেমের গল্প। মেয়েটি ফিরছিলো কক্সবাজার থেকে। সে বরাবরই দুঃসাহসিক কাজ করতে পটু। কোনোকিছুকে পরোয়া করে না। জীবনটা তার কাছে একটা চ্যালেঞ্জিং বিষয়। জীবনটাকে সে সিনেমার মত ভাবে। বাসেই হঠাৎ এক ছেলের সাথে পরিচয় হয় তার। সেই ভাবনা থেকেই ফ্যান্টাসিতে পড়ে ভুল পথে পা বাড়ায়। তারপর অতিবাহিত হয় জীবন। তার আগের সব চঞ্চলতা, লম্ফঝম্প থেমে যায়। সে কি বেরিয়ে আসতে পেরেছিলো সেই ভুল থেকে? অন্যদিকে মেয়েটিকে ভালোবাসতো তারই প্রিয় বন্ধু। যেটা তার অজানা। সব কঠিন মুহুর্তে সে মেয়েটির পাশে থাকে। আচমকা তাদের দুজনের জীবনেই আসে ধাক্কা। দুজন ছিটকে যায় দূরত্বে। ফিরে আসে রবের দিকে। তারপর ঘটে যায় আরও অনেক অনেক মুহুর্ত। কি হয়েছিলো শেষমেশ? তারা কি প্রণয়ের পরশ পেয়েছিলো? মোহ, আবেগ ছাড়াও গল্পের আনাচেকানাচে ছড়িয়ে ছিটিয়ে আছে চট্টগ্রামের দর্শনীয় অসংখ্য স্থান। গল্পটি কক্সবাজারে শুরু হলেও পতেঙ্গা সমুদ্র সৈকত, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে সাজেক পর্যন্ত এগোয় গল্পের ধারাবাহিকতা। এমন অসংখ্য টুইস্ট, উত্তেজনা, উদ্দীপনা নিয়ে এগিয়েছে গল্পের ধারাবাহিকতা।
😍😍❤️❤️💝💝
Read all reviews on the Boitoi app
ই-বুক এ কেনা প্রথম বই।। আগে রেটিং দিয়ে দিচ্ছি।। তারপর পড়বো ইং শা আল্লহ।। ত্রিভুজ প্রেম শব্দটা যেন আমার অতীত,, বর্তমান,, ভবিষ্যৎ,, সব একত্র করে ছুয়ে গেলো।। মা শা আল্লহ।। আল্লাহ বারাকাহ দিক লেখিকার লেখনীতে।।