

আজ বহুকাল হয়ে গেল, যেন নির্বাসনে পাঠিয়েছো আমায়! অনেকদিন হলো কোন পরিচিত মুখের সন্ধানও পাইনা। আর আমাদের একসাথে প্রতিজ্ঞাবধ্য হওয়ার প্রতিশ্রুতি সেটাও যেন অজন্মকাল অতৃপ্ত রয়েই গেল। শ্রাবণ মেঘের বৃষ্টিতে শ্যাওলা জমেছে স্মৃতির পাতায়...।ভাবতেই অবাক লাগে! টালি কংক্রিটে মোড়ানো স্বপ্নের শহরে আমাদের কখনো হয়তো দেখা হবে না, রাস্তার ধারে পাশাপাশি হয়ে হাটাও হবে না। বসবো না একসাথে সবুজ দুর্বাঘাসের নরম গালিচায়, একটু সন্ধ্যা নামলেই, তুমি বলবে না রাগী গলায় আদুরে কন্ঠে আর কতক্ষণ বসে থাকবো আম্মু বাসায় ঢুকতে দেবে না বলে দিচ্ছি কিন্তু.....। আহা... ঢং এর কথা বাদ দাও তো, কত শত মিথ্যাবাদী ছলনাময়ী রমণীর নিরঙ্কুশ মিথ্যা আশ্বাস দেখেছি; ইতিহাস তার সাক্ষী।
😯😯😯😯❤️
Read all reviews on the Boitoi app