

কৈশোরের ভালো লাগায় আঁটকে যাওয়া তিথির বিয়ে হয় তার আঠারোতম জন্মদিনে। চৈত্রের ঝাঁ ঝাঁ দুপুরে তিথির বড় মামা পাত্রপক্ষ নিয়ে হাজির হন। মবিন সাহেব নিতান্তই অনিচ্ছায় মেয়ের বিয়ে দেন নাইম নামের এক যুবকের সাথে। নাইম বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করে, বিয়ের দু'দিন পরই তিথিকে রেখে চলে যায়। তার আচরণের তিথির প্রতি ভালোবাসা বোঝা যায় না। কোন এক কনিকার কথা চিন্তা করে নাইমের সময় কেটে যায়। জীবন নদীর মতো বহমান! এক সময় শোনা যায় নাইম মবিন সাহেবকে খুন করেছে। তার নাকি যৌতুক চাই! মবিন সাহেব তাকে কোন টাকা পয়সা দিতে চাননি। এই খুনের দু'জন সাক্ষীও আছে। খোলা জানালা ফাঁকা দিয়ে তিথি আকাশের দিকে তাকায়। এই অনিশ্চয়তার জীবন থেকে কি রেহাই পাওয়া যাবে? সে কি ফিরে পাবে তার স্বামীকে? কখনও বাঁধতে পারবে তার সুখের সংসার! নতুন কেউ কি তার জীবনে আসবে নাকি নাইমই ফিরে আসবে অন্যরূপে!
একটানা পড়লাম গল্পটা। খুবই ভালো লেগেছে
Read all reviews on the Boitoi app
অসাধারণ একটা গল্প ❤️❤️❤️❤️ অসংখ্য ধন্যবাদ এত সুন্দর করে লিখার জন্য। আপনার লিখা বরাবরই আমার প্রিয়।
অসম্ভব রকমের সুন্দর একটা বই ☺️❤️
অনেক সুন্দর 🥰🥰
সুন্দর একটি ভালোবাসাময় গল্প।মনটা জুড়িয়ে গেলো।এরকম গ্ল্প আরো পেতে চাই🥰
বইটিতে কাহিনী মোটামুটি মানের, অনেক কিছুই ডিটেইলে নেই। কিন্তু সবচে খারাপ লেগেছে বইটিতে প্রচুর ভুল। প্রুফ রিডিংয়ের কি কেউ নেই বইটই এ্যপে?? পয়সা দিয়ে বই কিনে যদি এতো নিম্নমানের ভুল বারবার চোখে পড়ে সত্যি দুঃখিত হই॥
Very Nice
চমৎকার লিখেছো বান্ধবী ♥️♥️
অসাধারণ সুন্দর। বিশেষ করে শব্দচয়ণগুলো ভালো লেগেছে। অশ্লীলতাবিহীন রোমান্টিক গল্প। খুব ভালো লেগেছে।
Valo 🤝🌸