

মায়েরা বরাবরই সন্তানের জন্য একটু বেশি চায়। তো মা তার ছেলের জন্য চাইলেন যেন ছেলে তার বউয়ের কথায় উঠবস না করে, আবার মা তার মেয়ের জন্য চাইলেন যেন মেয়ের জামাই মেয়ের কথাতেই চলে। আবার বাবা-ও চাইলেন মেয়ের জন্য, যাতে মেয়ের জামাই মেয়েকে যতন করে আগলে রাখে। তো এই পুরো চক্রে মেয়েই প্রথম পছন্দের তালিকায় থাকছে, আর ছেলেরা! ছেলেরা তো না পারছে বউকে ভালোবাসতে কারণ এতে করে তার মায়ের চাওয়া পূরণ হবে না। আবার বউয়ের কথায় না চললে সংসারের ঝামেলা বাধার সম্ভাবনা, আবার ছেলের এটাও মনে রাখতে হবে যে তার হাতেই একটা মেয়ের ভরণ পোষণের দায়িত্ব দিয়েছে তার শশুর।