

‘দ্য এনিগমা উইদিন পার্সেপশন’ “সব গল্পেই কেন লজিক থাকতে হবে, বিশেষ করে সেটা যদি আমাদের চেনাজানা জগতের বাইরের কোন কিছু নিয়ে হয়? সবকিছুতে আপনি চাইলেও লজিক ফিট করতে পারবেন না।“ সিঁড়িতে উঠতে উঠতে পরিচয় হওয়া শামস তাব্রিজ কথাটা বলেছিলেন লেখক রফিকুল সাদিককে। কেন যে বলেছিলেন, সেটা রফিকুল সাদিক বুঝতে পারেননি। পাঠক, আপনি পারবেন? ‘আঁচিল’ আঁচিল মাত্রই বেনাইন, কোন ক্ষতি করে না। মীর ইকবাল যদিও এমনটাই জানত কিন্তু এটা জানত না যে তার অপ্সরার মতো স্ত্রী নীরার শরীরে কোন আঁচিল আচে কি না। মীর ইকবাল না জানুক, ক্ষতি নেই। পাঠক, আপনি কিন্তু মনে রাখবেন, পৃথিবীতে যে দুটো সাত মাত্রার পারমানবিক বিষ্ফোরণ ঘটিয়েছে মানুষ, তার একটির সাথে ‘ক্ল্যাডোসপোরিয়াম স্ফ্যায়রোসপার্মাম’ নামের এক প্রজাতির পরজীবির সম্পর্ক আছে, যেটি কিনা তেজস্ক্রিয়তাকে শুষে নিতে পারে অবলীলায়।
দারুণ গল্প—দুটোই! শেষের ট্যুইস্টগুলো একেবারেই আনএক্সপেক্টেড। অল্প কিছু টাইপো আছে, তবে গল্পের গতির কাছে সেগুলো তুচ্ছ।
Read all reviews on the Boitoi app