

‘পয়লানম্বর' গল্পটিতে এরকমই এক ব্যতিক্রমী নারী চরিত্র অনিলা নর-নারীর চিরন্তন প্রেমের জটিলতা অপেক্ষা আত্মমর্যাদাবোধে বলিষ্ঠ এক নারীর মনস্তত্ত্বের উন্মোচনই গল্পের মূল উদ্দেশ্য। লেখক গল্পগুচ্ছের প্রথম খণ্ডের গল্পগুলি লেখার সময় পদ্মার বুকে বোটে চড়ে ঘোরার অবসর পেয়েছিলেন। ফলে পল্লীপ্রকৃতির মানুষের সাথে নিবিড় ভাবে মেশার সুযোগ পেয়েছেন। নির্জন স্বজনের নিত্য সমাগমের পালায় তিনি মানুষের সম্পর্কগুলির সহজ, সরল রূপটি প্রত্যক্ষ করতে পেরেছিলেন। যার ফলস্বরূপ মমতাময়ী চরিত্রের অভাব ঘটেনি এই পর্বের রচনাতে। তবে শুধু এই পর্বেই নয়, তার ছোটগল্পের অনেক চরিত্রেই এই মায়ামমতার সাথে চরিত্রগুলির আত্মমর্যাদাবোধ তাদের ভিন্নমাত্রা দান করেছে। যেমন, ‘খাতা’, ‘দেনাপাওনা’, ‘পয়লানম্বর’, ‘স্ত্রীর পত্র', প্রভৃতি গল্পের নাম করা যায়।
gfgj
Read all reviews on the Boitoi app
Nice
ভালো