

রাজধানীর একটি অভিজাত এলাকার এক ফ্ল্যাটে একজন ডাক্তারের রহস্যজনক ভাবে মৃত্যু হয়েছে, মৃত্যুর সময় তার বান্ধবী অন্তরা ছাড়া কেউ ছিলো না ঘরে। কিন্তু অন্তরার খুনের কোনো মোটিভ বা প্রমান কোনোটাই নেই, কিন্তু এক সময় অন্তরাও খুন হয়ে যায়, তার লাশ পাওয়া যায় বন্ধ দরজার পিছনে তার ঘরে। ঘরে অন্য কারো প্রবেশের আলামত নেই, কোনো এক অদৃশ্য শক্তির জোরে খুন হচ্ছে এই মানুষগুলো। ডিবি থেকে এই কেসের দায়িত্ব এডিসি ফাহাদ ইসলামকে দেওয়া হয়েছে। ফাহাদ কি পারবে কেসটা সলভ করতে?