

সাকিব, মিতুল আর নেহাল তিন বন্ধু গ্রাম থেকে একটু দূরে শহরে সাইকেল চালানো শিখতে আসে। হঠাৎ করেই নাকে বিকট গন্ধ পায়। পরে বুঝতে পারে, এটা পঁচা মাংসের গন্ধ। মিতুল পুলিশে খবর দিতে চাইলেও সাকিব প্রথমে পালাতে চায়। সাকিব কেন বাঁধা দিতে চেয়েছিল? পরে তিন বন্ধুই থানায় যায়। পুলিশ অফিসার রথিন এই তিনজন কিশোর ছেলেকে প্রথমে তেমন পাত্তা দেয় না। ফাজলামো মনে করে, কিন্তু পরে পুলিশ ফোর্স নিয়ে ঐ জায়গায় চলে যায়। কার লাশ পাওয়া গিয়েছিল? কে ছিল সেই জোড়া লাশের খুনী? এই তিন বন্ধু কী কোনোভাবে এই খুনের সাথে জড়িত? জানতে হলে বইটই এপ্স থেকে পড়ে ফেলুন "বাতাসে লাশের গন্ধ" গল্পটি।
"সিরিয়াস কোনকিছু নিয়ে দোনমনো হলেই বুঝা যায় ঘাপলা আছে! ঠিক এইভাবেই সম্পর্কের ভেতরে সম্পর্কে সম্পর্কে কান টানলে যেমন মাথা আসে, এইভাবেই সমাধান হয়ে গেলো ছোট্ট গল্পটা। মানুষের লোভই চূড়ান্ত সর্বনাশ করে তা আরেকবার প্রমাণিত। চমৎকার একটা ছোট গল্প এবং থ্রিলার- বেশ লাগলো।"
সিরিয়াস কোনকিছু নিয়ে দোনমনো হলেই বুঝা যায় ঘাপলা আছে! ঠিক এইভাবেই সম্পর্কের ভেতরে সম্পর্কে সম্পর্কে কান টানলে যেমন মাথা আসে, এইভাবেই সমাধান হয়ে গেলো ছোট্ট গল্পটা। মানুষের লোভই চূড়ান্ত সর্বনাশ করে তা আরেকবার প্রমাণিত। চমৎকার একটা ছোট গল্প এবং থ্রিলার- বেশ লাগলো।
Read all reviews on the Boitoi app
শতাব্দী ঘোষের রহস্য উপন্যাস "বাতাসে লাশের গন্ধ" কাহিনী আবর্তিত হয়েছে তিন বন্ধু, সাকিব, নেহান এবং মিতুলকে কেন্দ্র করে। একটি সাধারণ সাইকেল রাইড যে তাদের জীবনের কতটা রোমহর্ষক ও বিভীষিকাময় অভিজ্ঞতার সম্মুখীন করবে, তা তারা কল্পনাও করতে পারেনি। নির্জন পথে লাশের উৎকট গন্ধ পেয়ে তারা পুলিশকে খবর দেয় এবং সেখান থেকেই উদ্ধার হয় এক নারী ও পুরুষের মৃতদেহ। শুরু হয় পুলিশের তদন্ত। ঘটনার পরতে পরতে বেরিয়ে আসতে থাকে নানা জটিল সমীকরণ। তদন্তের এক পর্যায়ে মৃত ব্যক্তির আগের পক্ষের মেয়ে সুস্মিতার নাম সামনে আসে এবং তার রহস্যময় আচরণ তাকে সন্দেহের তালিকায় নিয়ে আসে। কিন্তু গল্পের আসল মোড় ঘুরে যায় যখন উন্মোচিত হয় মহিলার প্রাক্তন স্বামী শিমুলের অতীত। লেখিকা শতাব্দী ঘোষ অত্যন্ত নিপুণভাবে মানুষের সম্পর্কের টানাপোড়েন এবং প্রতিহিংসার চিত্র ফুটিয়ে তুলেছেন। টানটান উত্তেজনা আর রহস্যের জালে ঘেরা এই কাহিনীটি পাঠকদের শেষ মুহূর্ত পর্যন্ত ধরে রাখতে সক্ষম। যারা ক্রাইম থ্রিলার এবং রহস্য গল্প পছন্দ করেন, তাদের জন্য এটি একটি চমৎকার পঠন হতে পারে।
প্রথমে ভেবেছিলাম বইটি হরর জনরার। যখন পড়া শুরু করলাম বুঝলাম বইটি গোয়েন্দা জনরার। খুব ভালো লেগেছে এক কথায়। এমন আরো বই চাই❤️