
আয়াত হতবিহ্বল হয়ে বলল, “ওই প্রহরের বাচ্চাটা! ইয়াক, অসহ্য! অসহ্য ছেলেটার সাথে আমার প্রেম হয়ে গেল। কী জঘন্য সত্যি কথা!” রুমু ফ্যালফ্যাল করে তাকিয়ে রইল। আয়াত আবার বলল, “মানে, আমার অসহ্য রকমের ভালো লাগে ওকে। আমি সহ্য করতে পারি না, মানলাম। কিন্তু ভালোবাসি।” রুমু ভাবুক হলো। বেশ কিছুক্ষণ পর জিজ্ঞেস করল, “আপা, ভালোবাসা হলে মানুষ বুঝে কেমন?” আয়াত চকিতে এদিক ঘুরল। মুহূর্তে তার মুখখানার ভাব পরিবর্তন হলো। সে শান্ত হলো, স্থিরতায় হাস্যোজ্জ্বল চোখে তাকিয়ে বলল, “ভালোবাসা একটা নামহীন অনুভূতি। তুই পৃথিবীর সব ধরনের অনুভূতিকে বিশ্লেষণ করে নাম পেয়ে যাবি, কিন্তু ভালোবাসাকে বিশ্লেষণ করতে পারবি না। একই সাথে ভালো লাগবে, মন্দ লাগবে। অকারণে হাসতে ইচ্ছা করবে। হুটহাট কাঁদতে ইচ্ছা করবে। হাসতে হাসতে কান্না পেয়ে যাবে, কাঁদতে কাঁদতে হাসি চলে আসবে। কখনো করবি না করবি না বলেও অনেক কিছু করে ফেলবি। আবার কখনো শতবার করতে চেয়েও কিছুই করতে পারবি না। মন অনিয়ন্ত্রিত হয়ে যাবে, অনুভূতিগুলো বিক্ষিপ্ত আচরণ করবে। একটি নির্দিষ্ট মানুষকে ঘিরে সব ধরনের অনুভূতি তাণ্ডব চালাবে। তার কাছে দু’কদম এগোলে, চার কদম পিছিয়ে যেতে ইচ্ছে করবে। আবার চার কদম পিছিয়ে গিয়ে সেই মানুষটার ওপর ঝাঁপিয়ে পড়তে ইচ্ছে করবে মিলিসেকেন্ডের ব্যবধানেই।” রুমু অবাক হয়ে শুনল। সন্দিহান হয়ে শুধাল, “আপা, এতসব পাগলামিতে ভালোবাসা থাকে?” আয়াত মুচকি হাসল। “উঁহু, ভালোবাসায় সব ধরনের পাগলামি থাকে।” রুমু অত্যাশ্চর্য হয়ে তাকাল। “আপা! তুমিও এসব পাগলামি করবা?” আয়াত ঠোঁট চেপে ভাবল, “করার তো কথা।” অতঃপর, ভালোবাসা যখন পাগলামি হয়ে যায়, তখন আসঙ্গকে আমৃত্যু সঙ্গ দিয়ে যেতেই হয়। এটাই নিয়ম। এই নিয়মের মধ্য দিয়েই মেহেরিন আয়াত সাওদাহ আর জনাব তাহসিন প্রহরের আসঙ্গ ঘটে।
"কি সুন্দর মিষ্টি একটা গল্প পড়লাম । প্রথমবার ইবুক কিনলাম মনে হচ্ছে টাকাটা পুরাই অসুল হয়ে গেছে । Thank you লেখিকা আপু এত্তো সুন্দর একটা গল্প লেখার জন্য 💖💖💖"
কি সুন্দর মিষ্টি একটা গল্প পড়লাম । প্রথমবার ইবুক কিনলাম মনে হচ্ছে টাকাটা পুরাই অসুল হয়ে গেছে । Thank you লেখিকা আপু এত্তো সুন্দর একটা গল্প লেখার জন্য 💖💖💖
Read all reviews on the Boitoi app
প্রহর-আয়াত আমার ভীষণ প্রিয় একটা জুটি ছিলো অনেক আগে থেকেই। আসঙ্গ পড়ে প্রহরের উপর মারাত্মক আকর্ষন হয়েছে। ওর কথাগুলো আমাকে কল্পনার জগতে কিভাবে যে নিয়ে গেছিল আমি বুঝতেই পারিনি। প্রহরের কথার প্রেমে পড়ে গেছি আমি। এতো নেশালো কারোর কথা হতে পারে? আপির লেখার মাঝে আমি বরাবর একটা জিনিস খেয়াল করেছি। আপি ভীষণ অনুভূতি মিশিয়ে লেখে! কেউ আপির লেখা পড়েছে অথচ অনুভূতির মিশেলে ডুব দেয়নি এটা অসম্ভব। আয়াতের সাথে প্রহরের খুনসুটি গুলো পড়ে মুচকি হেসেছি, ওদের কথোপকথন পড়ে আমার একটাই কথা মনে হচ্ছিল, “প্রহরকে আমার চাই!” ইশশ! কেন শেষ হয়ে গেল? এখনই মিস করছি আমি ❤️🩹🪄
ভীষণ ভীষণ ভালোলাগার মত একটা গল্প। সংলাপ গুলোও সেই! গল্পটা এতো সুন্দর একটা ফ্লো ধরে এগিয়েছে যে বেশ নিখুঁত মনে হয়েছে। প্রহর আর আয়াত এই চরিত্র দুটোর সঙ্গে "প্রেম পড়শীর" মাহফুজ আর শেফার কিছুটা মিল পেয়েছি। শেফার ফার্স্ট ডায়েরি তে যেমন বর্ণনা আছে, তাদের বন্ধুত্বের শুরুর দিকটা ওখানটায়। প্রহর আর আয়াত এই জুড়ি টা ভীষণ ভালোলাগার মত একটা জায়গা করে নিয়েছে, দুটো বিপরীতধর্মী মানুষ একজন extremely introvert আরেকজন প্রাণবন্ত extrovert। প্রহরের persnality ও বেশ stable যে নিজের সাথে সাথে আয়াত কেও সামলেছে। সে তার অতি আবেগী চঞ্চল হরিণীর মত প্রেমিকাকে প্রেম শিখিয়েছে আবার সেই প্রেমের পরিণতি দিয়ে তাকে নিজের পরিণীতা ও বানিয়েছে। 🍁🍁🍁🍁
নবনীতা শেখ নামটাই আমার অনেক প্রিয় ঠিক যেমন তার লেখা আমার প্রিয়। আপুর লেখা বরাবরই আমার পছন্দের তালিকায় ১ম। উনার লেখনি চমৎকার! আমি ভীষণ তৃপ্তি নিয়েই পড়ি। বলা যায় পছন্দের লেখিকার সব গল্পেই আমি ১০/১০ দিবো রেটিং-এ। ধন্যবাদ লেখিকা আপু এতো সুন্দর গল্প আমাদেরকে উপহার দেয়ার জন্য।
এক কথায় চমৎকার 💖💖💖
চমৎকার ❤️
প্রহর আর আয়াতের মিষ্টি গল্প আমাকে ফিরিয়ে নিয়ে যায় ২৭ বছর আগের আমাদের প্রেমের দিন গুলোতে। লেখিকার জন্য ভালবাসা রইল।
আরেএএএএ এটা কী ছিল ভাই আমি তো এটা শেষ থম মেরে বসে ছিলাম। তোমার হাতে ম্যাজিক আছে। মন ভালো করে দেওয়ার মতো ম্যাজিক। এত্তো সুন্দর করে গুছিয়ে কীভাবে লিখতে পারো? দারুণ হয়েছে এটা। বরাবর ই আমি বলি তোমার গল্পে নতুন ধরনের স্বাদ পাই এটাও একই। অন্যরকম একটা গল্প।
I love it so so much! What I wouldn't give just to read more about them!!!! THE BEST! So mesmerizing!!
অসাধারণ একটা গল্প পড়লাম এক কথায় অসাধারণ। এতটা গুছিয়ে লিখা,,সত্যি দমবন্ধ মুগ্ধতায় ভরপুর।ভিষণ সুন্দর।।। ❣️❣️❣️❣️