

মুখোমুখি বসে আছে বনলতা আন্টি,নোলক আঙ্কেল,মেজর সাহেব এবং আমার বাবা।মাদার বাংলাদেশ আপ্যায়নে ব্যস্ত।মান্ধবী মাকে সাহায্য করছে।আমি অতীব আগ্রহের সহিত বাবার পেছনে দাঁড়িয়ে আছি।বিয়ের প্রস্তাব নিয়ে এসেছে বুঝতে বাকি নেই।আমি তো খুশিতে আত্মহারা,যেনো হাওয়ায় ভাসছি। ইচ্ছে তো করছে ডি জে গান চালু করে কিছুক্ষণ লাফাই।অবশেষে,আমার প্রেমিকপুরুষ আমার ব্যক্তিগত পুরুষে রূপ নিবে।অকথ্য সুখ অনুভূত হচ্ছে।আমি মিসেস মেহরাদ সাদাফ হবো। মুহূর্তের মাঝেই আমাদের ড্রয়িংরুম বজ্রস্পৃষ্ট হলো। আমার খুশিতে বজ্রপাত ঘটালেন আমার বাবা।বনলতার আন্টির প্রস্তাবে সরাসরি নাকচ করলেন।নিজের হাতে আমার খুশির গলা টিপে হত্যা করলেন।মাথায় যেনো আকাশ ভেঙ্গে পড়লো।ভেতরটা ফেটে যাচ্ছে যন্ত্রণায়।নেত্রকোণ বেয়ে অশ্রু নামক শিশিরকণা গড়িয়ে পরতে শুরু করলো।উপস্থিত সবার মুখ থমথমে। মেহরাদ ভাবমূর্তি কঠিন হয়ে গেলো মুহূর্তেই।কপালের রগগুলো ফুলে দপদপ করছে।চোখগুলো মুহূর্তেই রক্তিম হয়ে উঠলো।যেনো রক্তের সাগর।প্রত্যাখ্যান কারোরই কাম্য নয়।কেউই মেনে নিতে পারে না।আমি অস্পষ্ট স্বরে কিছু বলতে গেলে মেহরাদ আমাকে হাত দিয়ে থামিয়ে দেয়। প্রলম্বিত শ্বাস নিয়ে নিজেকে ধাতস্থ করেন।বাবার পানে পূর্ণ দৃষ্টি স্থাপন করে শান্তস্বরে জিজ্ঞাসা করলেন, "আমার কোন ত্রুটির জন্যে আপনি এই বিয়েতে অমত পোষণ করলেন?" বাবা তাকালেন মেহরাদের দিকে।কিছুক্ষণ তার চোখের পানে চেয়ে রইলেন।শক্তকন্ঠে বললেন, "জেনে কি করবে?" "আমি ঐ ত্রুটিকে ধ্বংস করে দিবো।পৃথিবী থেকে এর অস্তিত্ব বিলুপ্ত করে দিবো।ধূলিসাৎ করে দিবো আমার সেই ত্রুটি।বলুন!"
আপু,এই প্রথম আপনার লেখা পড়া।মুগ্ধতা নামের মতোই আমি মুগ্ধ,আরও অনেকদূর যেতে হবে। শুভকামনা সবসময় 💙
Read all reviews on the Boitoi app
তোমার লেখা সব গুলা গল্প আমি পড়েছি।আর এখন অন্তঃকরণে প্রবাহিনী এই গল্প টা অনেক অনেক সুন্দর ।তোমার প্রতিটা গল্প যা সবথেকে বেশি ভাল লাগে তা হলো দুই জন নর নারীর এক জনের প্রতি আরেক জনের ভালবাসা। তোমার এই গল্পটাতে তা বিদ্যমান ।তুমি এই ভাবে সামনে এগিয়ে যাও আর সুন্দর গল্প উপহার দেয়। 🥰🥰All the best for your future🥰🥰
শুরুতে বলি গল্পটা দারুণ ছিল।স্রোতস্বিনী যেমন পছন্দের তালিকায় ছিল এটাও সেই তালিকায় যুক্ত হলো। মেহরাদ আর স্রোতের খুনসুটি ভালোবাসা প্রকাশ করার ধরন সেই ছিল।গল্পের লেখা প্রতিটা লাইন দারুণ লেগেছে। লিখিকা আপুর গল্প মানেই দারুণ কিছু। আপনার গল্পের ও আপনার ভক্ত আমি।অন্ত:করণের প্রভাহিণী রিদয়ে রয়েগেলো।আর এই অন্ত:করণের প্রভাহিণী আমার ই বুক প্রথম পরা গল্প। আর আপনার জন্য দোয়া ও শুভ কামনা রইলো।ভালোবাসা নিও আপু 🥰❤️❤️
স্রোতস্বিনী আমার খুবই প্রিয় একটা গল্প। স্রোত আর মেহরাদের ভালোবাসা হৃদয়ে গেঁথে গেছে। এরই ই- বুক ভার্ষণ অন্তঃকরণের প্রবাহিণী। এটা তো আরো জোস হয়েছে। বেস্ট এককথায়। স্রোতের মেহরাদ কে প্রপোজ করাটা সেই ছিল। আর মেহরাদের শর্ত টাও অনেক ভালো লেগেছে।গল্প টা কিনেছি প্কাশ হওয়ার দিন ই। কিন্তু ব্যস্তায় পড়তে পারি নি। এক আপুর রিভিউ দেখে অনেক ভয় পেয়ে গেছিলাম আমি। যাই হোক আজ পড়লাম। গল্পের বিশেষ এক মুহুর্তে জান হাতে চলে এসেছিল। আমি লিটারালি কেঁদে ও ফেলেছি। এত্ত খারাপ লাগছিল। যাক কিছুটা অপ্রকাশিত ই রাখছি। মেধা আপু ইউ আর দ্যা বেস্ট। অনেক অনেক ভালোবাসা তোমাকে। তুমি পড়াশোনা আর গল্প নিয়ে এভাবেই এগিয়ে যাও অনেক অনেক দোয়া করি। আমি আবার ও মেহরাদ স্রোত কে চাই। আর সংকল্প প্রতিজ্ঞা কেও চাই। অবশেষে অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা রইলো❤️🫶
পড়ার পরে কমেন্ট করবো
শুরুতেই বলি গল্পের নাম টা আমার ভীষণ ভালো লেগেছে। আড়ালে ভালোবাসার গভীরতা যে বাসে সেই জানে। স্রোত, মেহরাদ এর খুনশুটি দারুণ লেগেছে। ভালোবাসার মানুষ এর জন্য অপেক্ষা সে তো অদ্ভুত শান্তির। আর সেই মানুষটার কাছ থেকে ভালোবাসার স্বীকারোক্তি পেলে আর কি লাগে? চারপাশ টা রঙিন হয়ে যায়। একে অপরকে করা প্রপোজ টা বেশ লেগেছে। তবে ভাগ্য বোধহয় এত সহজে ওদের এক হওয়া লিখে রাখে নি। তবে সবকিছু ছাপিয়ে মেজর সাহেব এর অন্তঃকরণের প্রবাহিনী তার হয়েছে।ভালোবাসা সুন্দর। আর কবিতা গুলো এক কথায় দারুণ ছিলো।আর শব্দচয়ন,লিখনি এক কথায় দুর্দান্ত। আর প্বার্শ চরিত্র দের ও ভালো লাগেছে।বিশেষ করে বনলতা,মাহিরা,স্রোত এর বাবা কেও ভালো লেগেছে। সব মিলিয়ে দারুণ একটা গল্প পড়লাম।অনেক দূর এগিয়ে যাও।আরোও দারুণ সব গল্প আমাদের উপহার দাও।শুভ কামনা❤️।
অসাধারণ। আমার খুবই পছন্দের জুটি। অনেক অনেক দোয়া ও শুভ কামনা লেখিকার জন্য। ♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️
Facebook first tomar "স্রোতস্বিনী" pori kintu comment korbo kore kora hoi ni golpo ta atto basi valo lagechilo vasai prokar korar moto na.Ami tomar silent reader tai ar review daoa o hoi kintu ai golpo ta porar por kisu na likle onnai hobe tai liklam.মেহরাদ ar স্রোত ai duita character osadharon chilo.aibar golpo tar o prem a pore gachi ager moto thik.Mashallah tomar likha osombboh sundor. Sob somoi amader amon sundor sundor golpo dia jabe🥰.
অসম্ভব সুন্দর একটা বই ছিল। বইয়ের নাম আর প্রচ্ছদ ২টাই প্রথম দেখায় মন ছুঁয়ে যায় এমন। আমার কাছে মেহরাদ আর স্রোতস্বিনী হলো ভালোবাসার আরেকটা নাম। এদের ভালোবাসা দেখে আমি প্রতিবারই মুগ্ধ হয়ে যায়। আড়ালে অবডালে নিঃস্বার্থ ভাবে একে অপরকে ভালোবেসে যাওয়া। স্পেশালি মেহরাদের ক্ষেত্রে না দেখে ও ভালোবেসে যাওয়াটা আমার খুব সুন্দর লেগেছে। একজন মানুষকে না দেখে তাকে এইভাবে ভালোবেসে যাওয়া। স্রোত ও কি সুন্দর এতো বছর ধরে একজনকে আড়ালে থেকেই ভালোবেসে গেলো। সত্যি এদের পূর্ণতা পাওয়ার জার্নিটা খুবই মনমুগ্ধকর ছিল!!! এছাড়াও বনলতা বেগমের মতো একজন সুন্দর হৃদয়ের মানুষ, জামাই- শ্বশুরের মধ্যে ভালোবাসা সবই খুব সুন্দর ছিল। মেহরাদ আর স্রোত আমার কাছে সবসময় স্পেশাল একটা জুটি। ভালোবাসা খুব সুন্দর হয় যদি তা সামলে রাখতে পারো, আগলে রাখতে পারো। মেহরাদ আর স্রোত তারই প্রমাণ। অনেক ধন্যবাদ এতো সুন্দর একটা বই উপহার দেওয়ার জন্য 🥰🥰🥰 ভালোবাসা নিও ❤️❤️❤️ দোয়া করি পরবর্তীতে আমাদের যেনো আরো সুন্দর সুন্দর এমন ভালোবাসা উপহার দিতে পারো। 'অন্তঃকরণের প্রবাহিনী' সত্যি একটা মন ছুঁয়ে যায় মতো সুন্দর উপন্যাস❤️❤️❤️
Onak onak sundor akta golpo cilo sob miliya . Dam o onak kom cilo golpo hisaba .