

দরিদ্র পরিবার এর মেয়ে হওয়ায় শালুককে বাড়ির বউ করতে নারাজ তালুকদার বাড়ির লোকজন। অবশেষে সবার অমতে বিয়ে করে দুইজন এর বাবুই পাখির সংসার। ভালোবাসা খুনসুটিতে চলছিলো সংসারিক জীবন। বিয়ের ছয় মাস পেরিয়ে গেলেও শ্বশুর বাড়িতে যাওয়া হয়নি শালুক এর। কেননা শ্বশুর শ্বাশুড়ী তাদের বিয়েটা এখনো যে মেনেই নিতে পারেনি। হঠাৎ একদিন ফোন এলো। যেই ফোনকলটা ছিল জীবনে নতুন মোড় আনার মতো। জানা গেলো শালুক এর শ্বাশুড়ী তারিনা ভীষণ অসুস্থ। তাদের খুব করে দেখতে চাইছে। অবশেষে শেহতাজ এর হাত ধরে প্রথম বার এর মতো শ্বশুর বাড়িতে পা রাখে শালুক। দিনটা শ্বাশুড়ীর সাথে ভালো কাটলেও সন্ধ্যা বেলায় শ্বশুরকে হন্তদন্ত হয়ে বাড়িতে ফিরতে দেখা যায়। কপাল বেয়ে ঘাম ঝড়ছে। মনে হচ্ছে কোন ভয়ানক কান্ড ঘটে গেছে তার উপর দিয়ে। তখন শালুক লক্ষ্য করে তার জামার পেছনের অংশ ছেড়া রয়েছে। কেউ টেনে ধরলে যেমন ছিড়ে ওমনটা। তখন মনে মিথ্যা বলে কা'টিয়ে নিলেও পরদিন যখন শালুক নদীতে গোসল করতে যায় তখনি ঘটে বিপত্তি। শালুকের সামনে নদীতে ভেসে ওঠে কোন এক নারীর লা'শ। ভালোভাবে খেয়াল করতেই চমকে ওঠে শালুক। এটা যে অন্য কেউ না। তারই কলিজার টুকরা বোন শায়লার লা'শ এটা। চিৎকার করে ওঠে শালুক। ক্ষ'ত বিক্ষত লা'শটা দেখে ভয়ে আতকে ওঠে। কি হয়েছিল শায়লার সাথে। কেনই বা এভাবে অকালে প্রাণ দিতে হলো।
অদ্ভুত সুন্দর এই গল্পের চরিত্রগুলোর মাঝে আমার সবচেয়ে প্রিয় হলো শায়লা। মেয়েটা পুরো গল্প জুড়েই বোনের পাশে ছিল। অথচ তার জীবনের পরিণতি ছিল ভয়ংকর। সমাজের কিছু কু দৃষ্টি সম্পন্ন মানুষের নজর থেকে বাঁচতে পারে নি মেয়েটা।🙂
Read all reviews on the Boitoi app
ধন্যবাদ আপু বইটি গিফট করার জন্য।শেহতাজ শালুকের ভালোবাসা মনোমুগ্ধকর ছিল।গল্পটা পরে খুব খুব খুব বেশি ভালো লাগছে।।
খুব সুন্দর একটা বই ছিল। সত্যি বলতে গ্রামীণ প্রেক্ষাপটে এতো সুন্দর করে সাজিয়ে তোলাটা দারুণ লেগেছে আমার কাছে। এক কথায় বলতে গেলে সাধারণের মধ্যে অসাধারণ একটা গল্প। শালুকের প্রতিবাদী সত্ত্বাটা পুরো গল্পের সৌন্দর্য আরো বাড়িতে তুলেছে। আর শেহ্তাজের সব কিছু উপেক্ষা করে নিজের ভালোবাসার মানুষটার পাশে দাঁড়ানোটা ও তার বলিষ্ঠ ব্যক্তিত্বের প্রকাশ ঘটায়। অন্যায়কারীকে আপনজন বলে প্রশয় না দিয়ে যথাযোগ্য শাস্তি দেওয়াটা ও খুব প্রসংশনীয় ছিল। অনেক ধন্যবাদ আপু এতো সুন্দর একটা গল্প উপহার দেওয়ার জন্য 🥰🥰🥰 তোমার জন্য অনেক অনেক ভালোবাসা রইলো ❤️❤️❤️ দোয়া করি ভবিষ্যতে যেনো এরকম আরো সুন্দর সুন্দর বই উপহার দিতে পারো আমাদের।