

দিহানের প্রতি অন্তির প্রেমটা যেমন তেমন নয়। একদম ভয়ংকর রকম প্রেম। মানুষটাকে তার সব ভাবেই চমৎকার লাগে। সে যখন খুব রেগে যেয়ে কাউকে ধমক দেয় তখন তার কাছে তা ঝংকারের মতো বাজে। তাকে দেখলেই মনে কোনো রং বেরঙের প্রজাপতিরা ডানা ঝাপটায়। হৃদয়ের কোমল অংশটা ক্রমশ দুর্বল হতে থাকে। শরীরে রোমাঞ্চ বয়ে যায়। দিহানের প্রতি তার এই বাড়াবাড়ি রকম প্রেমটা ভিষণ গোপন। এ কথা তার একমাত্র সখী তন্নি ব্যাতিত কেউই জানে না। দিহানের সাথে অন্তির প্রায়ই স্কুলে যাওয়ার পথে দেখা হয়। প্রতিবার অন্তি খুব আগ্রহ নিয়ে মানুষটার দিকে তাকায়। মনে মনে খুব করে চায় মানুষটাও যেন একবার তাকায়। তার সাথে যেন একবার চোখাচোখি হয়। সে সিনেমায় দেখেছে নায়ক নায়িকার চোখাচোখি হওয়ার পরই নায়ক নায়িকার প্রেমে পড়ে। উপন্যাসেও লেখকরা এ ব্যাপারে তাদের সম্মতি জানিয়েছেন। অন্তিও এই ব্যাপারটাকে পুরোপুরি ভাবে মনে গেঁথে নিয়েছে। তার এই এক তরফা প্রেমকে দুই তরফা করতে হলে তাকে মানুষটার মস্তিষ্কে ঢুকতে হবে। সেখান থেকেই তো হৃদয়ে ঢোকার জায়গা খুঁজে নিতে হবে
অসম্ভব সুন্দর! 💝💝
Read all reviews on the Boitoi app
দিহান আর অন্তি বরাবরি প্রিয় জুটি।।।। গল্পটা খুবিই সুন্দর ছিলো..... ভালোবাসা প্রিয় লেখিকা💜 ইতি তোমার পাঠক জারা❤️
অসাধারণ হয়েছে আপি ❤️❤️❤️❤️❤️ অন্তি দিহানকে যতই পড়ি তত পড়তে ইচ্ছা করে। সবই ঠিক আছে কিন্তু মনে হল খুব জলদি শেষ করে দিলেন। আরও কিছু দিলে জমে যাইত ☺️☺️
অসম্ভব সুন্দর! 🩵 ধন্যবাদ লেখিকা এত সুন্দর একটি গল্প দেওয়ার জন্য।