

এটি মূলত বন্ধুত্ব নিয়ে লেখা একটি বই। কলেজ-জীবনে শ্রীরূপ নামের একটি ছেলে ও অতসী নামের একটি মেয়ের অসাধারণ বন্ধুত্ব এবং বন্ধুত্বের বিচ্ছেদ থেকে শুরু করে তাঁদের পুনরায় বহুবছর পরে দেখা হওয়া সম্পর্কে এই বইটি লিখা হয়েছে। এই বইটিতে মোট দুইটি খন্ড রয়েছে। প্রথম খন্ডে শ্রীরূপ ও অতসীর কলেজ সর্বপ্রথম দেখা তারপর বন্ধুত্ব সৃষ্টি হওয়া ও বন্ধুত্বের বিভিন্ন খুনসুটি মান অভিমান সম্পর্কে লিখা হয়েছে। দ্বিতীয় খন্ডে বহুবছর পর অতসীর বিয়েতে শ্রীরূপের হঠাৎ আগমন এবং অতসীর সঙ্গে দেখা না করেই চলে যাওয়াতে অতসীর কষ্ট সম্পর্কে লিখা হয়েছে। এই বইটি আপনার কলেজ কিংবা স্কুল জীবনের বিভিন্ন বন্ধুর কথা মনে করিয়ে দেবে, যাঁর সঙ্গে সুমধুর বন্ধুত্ব ছিল। বইটির লেখক অন্তত একবার বইটি পড়ার অনুরোধ করছেন। আশা করি বইটি আপনার ভালো লাগবে।