

তন্বী চেয়ে রইল শুভর দিকে। শুভ অন্যদিকে তাকিয়ে রইল স্থাণু হয়ে। তন্বীর আকাশে তখন ঝড় উঠেছে। প্রচন্ড বড় বড় অপরাধের মেঘকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছে সে। শুভ তাকে এতটা ভুল বুঝল? তন্বী কোনদিন ভাবেইনি শুভ তাকে অবিশ্বাস করতে পারে। সেটাই হয়তো ভুল ছিল তার। মানুষের মধ্যে একবার "টেকেন ফর গ্র্যান্টেড" অনুভূতি চলে এলে সেই মানুষ যে আর নিজের থাকে না, সেটাই বোঝা হয়নি তার।