

'মনের কথা প্রকাশ্যে বলতে এত দ্বিধা কেন আরমান ভাই? আপনি এত সরল কেন হইলেন? প্রেমিক মন কী বয়স মানে কখনো; বড় জানতে ইচ্ছা হয় আরমান ভাই? আপনি তবে কোন ধরনের প্রেমিক?'
আসা করছি ভালো হবে, তবে পড়া শেষ হলে মতামত জানাবো। ধন্যবাদ 💞
Read all reviews on the Boitoi app
আজকাল কেনো জানি না খুব আশা করা আমার হুটহাট হয়ে যায় । বইতেও যেভাবে করি, ইবুকেও সেভাবেই করা হয়ে যায় । এই ইবুকটা কেনার সময়ও সেরকমই আশা করেছিলাম । যাহোক এই ইবুকের প্লটটা খুব আশাব্যঞ্জক না হলেও মোটামুটি ভালোই ছিল । সেজন্য যেভাবে গল্প প্রেজেন্টেশন করা হয়েছে তা বেশ ভালো চেষ্টা ছিল । গল্প সাজানোর জন্য যে পরিস্থিতি এবং আবহ তৈরি হয়েছে তা একটু সময় নিয়ে করা যেতে পারতো বলে আমার মনে হয়েছে । কিছু কিছু ঘটনাপ্রবাহ এবং দৃশ্যপট একটু তাড়াতাড়িই এসেছে বলে মনে হয়েছে, সামান্য কিছুটা তাড়াহুড়ো করা হয়েছে । এক্ষেত্রে এই গল্পের চরিত্র গঠন এবং উপস্থিতির বিষয়েও সাময়িক খামতি আছে । আরেকটু সময় নিয়ে এবং সুন্দর ভাবে চরিত্র গঠন করা যেতে পারতো । বেশ কিছু টাইপিং মিস্টেক আছে ইবুকটিতে । পরিশেষে বলবো, গল্পের আরমান-তুলির থেকে বই হিসেবে আসা আগের আরমান-তুলিই বরং বেশি ভালো ছিল । যাহোক সামান্য আশাহত হলাম । লেখকের পরবর্তী লিখনশৈলীর জন্য শুভকামনা রইলো ।