

এক দেখায় কখনো ভালোবাসা হয়? জানা মতে‚ প্রথম দেখায় ভালোলাগা হতে পারে! কিন্তু ভালোবাসা! ব্যাপারটা অদ্ভুত না? বলা বাহুল্য‚ রঙ্গনের ক্ষেত্রে ঠিক সেটাই হয়েছিল৷ যাকে বলে‚ লাভ অ্যাট ফার্স্ট সাইট! কোমলমতি স্নিগ্ধ এক তরুণীকে দেখে প্রাপ্তবয়স্ক পুরুষটির বুকে অনুরাগের পুষ্প প্রস্ফুটিত হয়েছিল। কর্মপটু পুরুষটি অর্ণিশা নামক তরুণীতে স্থির হয়েছিল।