

"রুদ্র আজ বাসায় কিছু নেই। আসার সময় রাতের খাবার নিয়ে এসো।" আারিশার কথা শুনে রুদ্র বলল,, "ঠিক আছে আমি অফিস থেকে আসার সময় রাতের খাবার নিয়ে আসবো।" আর হ্যাঁ,এটা তো নতুন জায়গা। তাই একা একা কোথাও বের হোস না যেন। "আচ্ছা" রুদ্র অফিসের জন্য বেড়িয়ে গেছে। "আরিশা ঘর পরিষ্কার পরিচ্ছন্ন করে তার কারুকাজ নিয়ে বসেছে। সে ছোটবেলা থেকে কাঠ পেন্সিল দিয়ে আঁকিবুকি করতে পছন্দ করতো।সেই থেকেই খুব সুন্দর কারুকাজ করতে পারে। রুদ্রও বলেছে তার যদি কারুকাজ করতে ভালো লাগে তাহলে সে করতে পারে।আরিশা আগে এসব সখের বশেই করতো।কিন্তু এখন তার প্রয়োজনে করে।" আরিশা আর রুদ্র দু'জন দুজনকে ভালোবেসে পালিয়ে বিয়ে করেছে।রুদ্রর একটা জবও হয়েছে। তাতেই তাদের টোনাটুনির সংসার ভালো মতো চলে যায়।