
আজকের প্রত্যেকটি মুহূর্ত সাদিয়ার কাছে খুব গুরুত্বপূর্ণ কারণ আজকের দিনটি হল তার জীবনের শেষ দিন। তবে কি সে মারা যাবে? না, সে মরবে না, তবে তার ভালোবাসাময় জীবনটির ইতি ঘটবে। আর তার কাছে ভালোবাসাহীন জীবন মৃত্যুর সমতুল্য। আজ তার কানে সায়মার বলা সেই বিষাক্ত কথাটি বাড়ি খাচ্ছে , ‘সাদিয়া, তুই অপয়া, তোকে সবাই ঘৃণা করে। কেও তোকে বিয়ে করবে না, বিয়ে যদি করে সবসময় ঘৃণা করবে, ভালোবাসা দিবে না।’