

বঞ্চিত নিপীড়িত মানুষের অধিকার আদায়ে কিছু তরুণ বিপ্লবী অস্ত্র তুলে নেয় হাতে!ফাঁসির দন্ড প্রাপ্ত গল্পের নায়ক তাহেরও সেই সব বিপ্লবীদের একজন! শ্রেনীশত্রু খতমের নামে মুটে মজুর খেটেখাওয়া আজন্ম বঞ্চিত মানুষের অধিকার প্রতিষ্ঠায় কী নিষ্ঠা আর সততার সাথে বিপ্লবের ভুল পথ বেছে নেয় তারা! ধ্বংস হয় কত অমিত সম্ভাবনাময় জীবন,তাদের সংসার!সেই সংসারে তাদের জন্য অপেক্ষায় থাকে তাদের স্ত্রী,পুত্র,কন্যা স্বজন! ফাঁসি কার্যকরের আগে কারাগারে শেষ দেখা দেখতে যাচ্ছে তাহেরের স্ত্রী রাহেলা এবং তার একমাত্র ছোট্ট মেয়ে মীরা!ট্রেনে যেতে যেতে এক রহস্যময় নারীর সাথে পরিচয় হয় রাহেলার!আসুন না দেখি কী হয় তাহেরের বেলা শেষে! ৫ টি ভিন্ন স্বাদের গল্প নিয়ে আমাদের আজকের ই-বুক বেলা শেষে!