

আর্য্যা পানির ধারে গিয়ে বালির ওপর নিজের নাম লিখে এবং পানির ঢেউ এসে সে নাম ভিজিয়ে নিয়ে চলে যায়। আর্য্যা ফের লেখে। ফের পানি ভিজিয়ে নিয়ে চলে যায়। তবুও সে হাসে৷ নিজের কাছে এতোটাই ব্যস্ত ছিলো যে বুঝতেই পারে না তার এই মুহুর্তগুলো কেউ খুব যত্ন নিয়ে ক্যামেরাবন্দী করছে। আর্য্যা চোখ বন্ধ করে দু হাত মেলে প্রকৃতি অনুভব করে। নিজেকে মুক্ত পাখির মতো মনে হয়। ফাওয়াজ খুব সাবধানে এগিয়ে এসে একটা ঝিনুক রাখে আর্য্যার পায়ের কাছে৷ এবং যাওয়ার আগে কানের কাছে ফিসফিস করে বলে যায়, 'স্নিগ্ধতম, সরল নারীর জন্য স্নিগ্ধ উপহার।' আর্য্যা চট করে তাকায়। কিন্তু আশে পাশে কেউ নেই৷ তার থেকে একটু দুরে ফাওয়াজ দাঁড়িয়ে। আর্য্যা বুঝতে না পেরে বোকার মতো তাকিয়ে থাকে। নিচে চোখ পড়তেই দেখতে পায় ঝিনুক। আর্য্যা চারপাশে ফের তাকায়৷ নিচে বসে ঝিনুক হাতে তুলে নিতেই তার ঠোঁটের কোণে হাসি ফুটে ওঠে। ফাওয়াজ সেই মুহুর্তেই ছবি তোলে। ছবির দিকে তাকিয়ে নিঃশব্দে হাসে। মাথা চুলকে বিড়বিড় করে আওড়ায়, 'আমি জানি না প্রেমে পড়া কাকে বলে! তবে এতো সুন্দর মুহুর্ত আমি আগে দেখিনি। এতো মুগ্ধ আমি আগে হইনি। সে ঝিনুকের মাঝে থাকা মুক্তোর মতোই চকচকে, দামী এবং চোখ ধাঁধানো।' ফাওয়াজ জানে কী সে প্রেমে পড়ছে! টের পেয়েছে? হয়তো! তবে বুঝছে এক অপরিচিতা তার হৃদয় দখল করছে। এক অপরিচিতা তার সবটুকু মনোযোগ আকর্ষণ করছে। এক অপরিচিতা তার মায়ায় টানছে। সে তো চায়নি, তবে হলো কেমন করে? ফাওয়াজ আর্য্যার দিকে তাকিয়েই বুকের বা'পাশে হাত রাখে। মুখ থেকে আপনাআপনি বের হয়ে যায়, 'এক অপরিচিতা আমার হৃদয়ে ঠায় করে নিচ্ছে আর আমি বেকাবু হয়ে তার এই ঠায় করে নেওয়া দেখে যাচ্ছি।'
এত চমৎকার একটি এই বুক দেখেছেন আপু যা বলে বুঝানো যাবে না। এক কথায় অসাধারণ। বইটা কেনার সার্থক হয়েছে আমার, পুরো টাকা উসুল হয়েছে। অনেক ভালোবাসা দোয়া রইল আপনার জন্য। আপনার আরো অনেক চমৎকার গল্প লেখার অপেক্ষায় থাকলাম।
Read all reviews on the Boitoi app
একজন পাঠকের কাছে সবথেকে বড় আবিষ্কার কি জানেন? এমন কারো লেখা পড়া । যার লেখা আর সে কখনও পড়েনি । কখনও ছুঁয়ে দেখেনি তার আঙুল । আমি যতবার যত লেখকের লেখা খুঁজে পেয়ে পড়েছি । ততবার আমি আনন্দে ভেসেছি । ভেসে গিয়ে মজে থেকেছি এক অদ্ভুত আনন্দে । বারংবার মনে হয়েছে এরপর থেকে হয়তো এই লেখকেরই অন্য কোনো লেখার দিকে আমার নজর এমনিতেই গিয়ে পড়বে । পাঠকদের এই গুণটাকে কি বলে সংজ্ঞায়িত করা যায় জানেন? এটাকে সংজ্ঞায়িত করা যায় নিঃস্বার্থ শব্দের সমার্থক কোনো একটা শব্দ দিয়ে । পাঠক অনুভূতি গড়তে জানে । মনে লেখকদের মায়া দিয়ে তৈরি করা শব্দরাজ্য আঁকড়ে ধরতে জানে । এইজন্যই কিনা জানি না পাঠক হিসেবে ভীষণ গর্ব বোধ হয় । আজকেও এরকমই একজনের লেখা পড়লাম । এই গল্পটি পড়তে পড়তে কোথাও একটা ভালো লাগায় আটকে গেলাম । গল্পের সবথেকে বড় জায়গা লেখক নিজের লিখনশৈলীর কাছে পরিষ্কার । কোথাও একটা খাপছাড়া ভাব নেই । যেভাবে পটভূমি তৈরি করতে চেয়েছেন সেভাবেই গল্পকে সাজিয়েছেন । সেভাবেই যেন গল্পে আবহ এনে তৈরি করে দিয়েছেন একটা পুরো আদল রাজ্য । গল্পের দৃশ্যপট সুন্দর । সুন্দর প্রতিটি প্রেক্ষাপট । চরিত্র গঠনের দিকে গল্পটির তেমন বেশি চাহিদা ছিল না । তাই চরিত্র গঠনের জায়গা গল্পের বর্ণনা এবং সংলাপ গঠনের মাধ্যম দিয়েই শুধু বয়ে গিয়েছে । যা বেশ ভালো । চরিত্র উপস্থিতিও বেশ ভালো । গল্পের শেষ দিকে ঘটনাপ্রবাহ একটু সামান্য তাড়াতাড়ি এলেও গল্পের পটভূমি পটভূমি অনুযায়ী তা বেশ ছিল । বইটই এর এবারের মেলায় সবথেকে সেরা প্রেজেন্টেশন এবং প্রোডাকশন এটাই বলা যায় । যে গল্পে টাইপিং মিস্টেক এবং অন্যান্য ত্রুটি কম । কম রাখা হয়েছে দামের দৃষ্টিকোণ থেকেও । লেখকের জন্য শুভকামনা রইলো নতুন এই জগতে ।