

'আপনার বলা কাঠগোলাপ আমি বরকে দিয়েছি। প্রথমে নিতে চাইছিল না। আপনার নাম বলাতে নিয়েছে।' 'আমি কখন বলেছি কাঠগোলাপ বরকে দিতে?' ভ্রুকুটি করে জানতে চাইলো। 'ম্যাম আপনি টেক্সট দিয়েছিলেন আমায়।' কর্মরত লোকটি তার ফোন থেকে মেসেজটি বের করে দেখালো। অঙনা বিস্ময় হতভম্ব। রাগান্বিত স্বরে বলল, 'আমি এই মেসেজ করিনি।' বলতে বলতে ফোন খুঁজতে শুরু করল ব্যাগে। কিন্তু খু্ঁজে পেল না। হঠাৎ মনে পড়লো ফোন সে রুমেই রয়েছে। দৌঁড়ে ফোন আনতে গেল। ইশানও পিছু ছুঁটলো। রুমে পৌঁছাতেই ছোঁ মেরে ফোন তুলে টেক্সট অপশনে এসে দেখে সত্যি সত্যি টেক্সট করা হয়েছে। অবিকল তার টাইপিং।তবে তার যতটুকু মনে পড়ে সে টেক্সট দেয়নি।