

আমরা তাদেরই ছোট ছোট কথা গুলো নিয়ে দুঃখ কষ্ট অনুভব করি যাদের আমরা ভালোবাসি বা খুব আপন মনে করি। আশা করছি তুই বুঝতে পারছিস। তোর কাছে হয়তো মনে হচ্ছে তেমন কিছুই না। কিন্তু একুশ দিন কম সময় না। মনোবিজ্ঞানীদের মতে, একজন মানুষের অন্য আরেকজন মানুষের প্রতি আকৃষ্ট হওয়ার ক্ষেত্রে তাদের মস্তিষ্ক নব্বই থেকে চার মিনিট সময় নেয়। সহজ ভাষায় বলতে গেলে প্রেমে পড়তে নব্বই সেকেন্ড এনাফ।
"অনেক অনেকদিন পর এতো তৃপ্তি নিয়ে একটা গল্প পড়লাম। ইশিয়ার লেখা বরাবরই আমার পছন্দের। তার লেখা পড়ে শুধু মুগ্ধ হই। আজকে তার ব্যতিক্রম হয়নি। এতো সুন্দর শব্দ চয়ন, মার্জিত - পরিপাটি বর্ণনা, সংলাপ সব মিলে অসাধারণ ছিলো এই ‘ ভুল নয় ফুল’। সব সময়ের মতোই মুগ্ধ হয়েছি তার লেখা পড়ে। তাঁর লেখা একজন রুচিশীল পাঠক কে কখনোই হতাশ করবে না তা আমি হলফ করে বলতে পারি। অসাধারন হয়েছে গল্পটা। প্লট বরাবরের মতোই দুর্দান্ত ছিলো। অনেক অনেক ধন্যবাদ লেখিকাকে এতো সুন্দর গল্প উপহার দেয়ার জন্য। ভালোবাসা আর শুভ কামনা রইলো। আরো নতুন কিছু অপেক্ষায় রইলাম কিন্তু।"
অনাকাঙ্ক্ষিত সম্পর্কেও যে অনাকাঙ্ক্ষিতভাবে ভালোবাসা এসে যায়, এই গল্পটাই তার প্রমাণ...!! ❤️
Read all reviews on the Boitoi app
১৩ অনুচ্ছেদের পর আর পড়তে পারছি না। error দেখাচ্ছে তিন দিন ধরে অথচ প্রায় অর্ধেক বাকি। সমাধান করুন প্লিজ!!
মন ভালো করার মতো গল্প এটা 🫶
Khub khub sundor golpo
মাহতাবরা কি শুধু উপন্যাসেই থাকে! ইশ আরেকটু যদি ওদের সংসার নিয়ে পড়তে পারতাম,বাস্তবে অপরাজিতাদের নিয়ে মাহতাবরা সংসার করে না ❤️
❤️❤️❤️❤️👌👌👌👌👌
ভীষণ সুন্দর একটা গল্প। শুরু থেকেই চমৎকার আকর্ষণ করেছে। লেখনী, প্লট, সংলাপ সবকিছুই চমৎকার ছিলো। শুধু শেষটা মনে হলো আরেকটু সুন্দর করে, আরেকটু ডিটেইলসে লিখলে আরও ভালো লাগত। মাহতাব আর অপরাজিতা জুটি অনেক ভালো লেগেছে।
অনেক সুন্দর হয়েছে আপু।তবে আরেকটু বড় হলে মন্দ হতো না🥹🥹
ইনশিয়াহ আপুর যতগুলো লেখা পড়ছি সেগুলোর মধ্যে সবচেয়ে ভালো লেগেছে এ বইটি। অনেক তৃপ্তি নিয়ে বইটি শেষ করেছি।
আমি এতো তৃপ্তি করে পড়েছি গল্পটা। ভীষণ, ভী-ষ-ণ সুন্দর! সবচেয়ে সুন্দর ছিল মাহতাবের ক্যারেকটার। এতো স্নিগ্ধ কোনো ছেলে মানুষ হয়। ওর জন্য তো আমার ই মন কেমন করে উঠেছে, আল্লাহ্ জানে অপরাজিতা কি করে এত দূর দূর করতে পেরেছে। অবশ্য বোকা ইগো নিয়ে থাকলে এমনটা হওয়া স্বাভাবিক। আমি উপভোগ করেছি। এই ইনশিয়াহ আপু তুমি এতো সুন্দর করে কিভাবে লেখো ? আচ্ছা যখন লেখালেখি করো তখন কি বিভিন্নরঙা কাঠগোলাপের বাগানে বসে লেখো ?? গল্প যেন সৌরভে মৌ মৌ করে। ভালবাসা তোমাকে সন্দেশ ❤❤❤ প্লিজ লেখালেখি ছেড়ে দিও না।