

মিরাজ ভাইয়ের সাথে আমার দেখা হয় প্রায় সকালে সিঁড়িতে। আমি ভোরে একটা কোচিং করতে যাই, যে সময় ফিরি তখন তিনি বের হন ইউনিভার্সিটিতে যাবার জন্য। বুয়েটে পড়েন বলে ভাবই অন্যরকম। পরিপাটি শার্ট-প্যান্ট, হাতে বড় ডায়ালের ঘড়ি আর গায়ে কী চমৎকার ঘ্রাণওয়ালা পারফিউম! আমি যখন সামনে পড়ি, মুখে একটা কৃত্রিম ভদ্রতার হাসি ঝুলিয়ে পাশ কাটিয়ে চলে যান। কে জানে, আমাকে দেখে বিরক্ত হয় কি না! নাকি তাকে দেখে আমার ভেতর থেকে যে হ্যাংলা স্বভাবের মেয়েটা বের হয়ে আসে, তাকে দেখে বিরক্ত হয়?
"বইটা আরো আগেই কিনা ছিলো,আজকে ফেসবুকে আপুর পোস্ট দেখে মনে হলো আরে এখনো পড়া হয়নি মিঠেকড়া। পড়ে শেষ করলাম মাত্রই। মিষ্টি একটা প্রেমের গল্প। আপুর সাবলীল লেখা সবসময়ই মুগ্ধ করে। এটাও ব্যতিক্রম না।"
বইটা আরো আগেই কিনা ছিলো,আজকে ফেসবুকে আপুর পোস্ট দেখে মনে হলো আরে এখনো পড়া হয়নি মিঠেকড়া। পড়ে শেষ করলাম মাত্রই। মিষ্টি একটা প্রেমের গল্প। আপুর সাবলীল লেখা সবসময়ই মুগ্ধ করে। এটাও ব্যতিক্রম না।
Read all reviews on the Boitoi app
একটা মিষ্টি রোমান্টিক গল্প।
নামের মতই মিঠেকাড়া ❤️
কি মিষ্টি একটা গল্প ❤️। একদম নামের মতোই সুন্দর গল্প ছিল। পড়ে শান্তি পেয়েছি বেশ।
যেদিন ছোট গল্পে তাদের অল্প ওই অংশটুকু পড়েছিলাম সেদিন ই মনে হয়েছিলো এটা আরো বড়ো হলে ভালো হতো। আজকে পুরোটা পড়ে কেমন তৃপ্তি পেলাম। যদিও আর একটু বড়ো হলে ভালে হতো বোধহয়। নামের মতো গল্পটাও মিষ্টি🥹
ভালো
মিষ্টি মিষ্টি মিষ্টি! অনেক বেশি সুন্দর একটা মিষ্টি গল্প
নীতুর পাতায় মিরাজ আর ঝিলমিলের দেখা হয়েছিল বেশ আগে।এবার ওদের আরও কথা পড়লাম খুব মুগ্ধ হয়ে। হাওয়াই মিঠাই এর মতো মজা লেগেছে।
অনেক সুন্দর হয়েছে,,,,,
এক কথায় অসাধারণ 💕