
"আয়নাটার দিকে তাকাতে ইদানীং তার কষ্ট হয়! হয়ত সে খানিকটা ঘৃণাই করতে শুরু করেছে দেয়ালে ঝোলানো ওই আয়নাটাকে! ত্রিশ হয়েই গেল নিশাতের তবে? বন্ধুরা সবাই বিয়ে করে ঘর সংসার করছে! তাদের বাচ্চাদের ছবিতে লাইক দিতে ওর ভালই লাগে! কিন্তু হঠাৎ হঠাৎ সেই ছবিগুলো নিশাতকে মনে করিয়ে দেয় ওর বায়োলজিক্যাল ক্লক টিকটিক করে এগিয়ে চলেছে! কেন বয়সটা হু হু করে বেড়েই চলেছে ওর? কী হতো বয়সটা পঁচিশে আটকে গেলে? কত ভাল ছিল সেই বয়সটা। মাত্র গ্রাজুয়েশন শেষ হলো বলে, অফুরান গান, আড্ডা, হইচই। নিশাতের বুকটা ভেঙে আসে! তার বয়স প্রতি মুহূর্তে বাড়ছে, ধরে রাখা যাচ্ছেনা। ব্যাপারটা খুব ডিপ্রেসিং নয় কি?"