

একটা ভুল সিদ্ধান্ত মুহূর্তেই প্রিয়তীর জীবনটা এলোমেলো করে দিলো। বাবার বিশ্বাস হারিয়েও শেষ পর্যন্ত ভালোবাসার মানুষটাকে পাওয়া হলো না। এই ভুলের মাশুল দিতে গিয়েই জীবন তাকে এক নতুন পরীক্ষার মুখোমুখি দাঁড় করালো। সম্পূর্ণ অচেনা একটা লোকের থেকে বিয়ে নামক পবিত্র বন্ধনে বাঁধা পড়তে হলো। প্রিয়তী জানে না এই সম্পর্কের কী পরিণতি হবে। তবে সে এটা জানে অতীত কখনও তার পিছু ছাড়বে না।
কিনেছিলাম তো অনেক আগেই, পড়তে দেরি হলো । মন ভালো করা বাস্তবধর্মী সুন্দর মিষ্টি একটা গল্প পড়লাম।
Read all reviews on the Boitoi app
দারুণ হয়েছে গল্পটা।এই গল্পে সমাজের অনেক গুলো দিক ছিলো। আর লিখনিতে চমৎকার ভাবে সব টা ফুটে উঠেছে। রাইয়্যান কে বেশ লেগেছে।প্রিয়তী লাকি।অবশ্য ও নিজেও দারুণ মেয়ে। প্রীতি,রাদিন ওরা ভীষণ সাপোর্টিভ।সব মিলিয়ে গোছানো একটি গল্প।দারুণ গল্পের জন্য শুকরিয়া নিপু।
জেরিন আপু আমার ভীষণ পছন্দের একজন লেখিকা তাই তার ই-বুক আসবে শোনার পর থেকেই ভীষণ অপেক্ষায় ছিলাম বইটি সংগ্রহের জন্য। এবং ইবুক আসার সাথে সাথেই তা কিনে ফেলি। কিন্তু সত্যি বলতে আমি এই বইটি পড়ে ভীষণভাবে আশাহতোই হয়েছি। আমার কাছে মনেই হয়নি এটি জেরিন আক্তার নিপা আপুর লেখনী। প্রথমত, শুরুর কয়েকটা পর্বে লেখনী ভীষণ অগোছালো ছিল। দ্বিতীয়,এত বড় একটা গল্পে কোনো প্যারা বা গ্যাপ নেই।এই জন্য পড়তে যে কি পরিমাণ অসুবিধা হয়েছে।এবার বইটইয়ে আরো একটা বই পড়তে গিয়ে এই ঝামেলার সম্মুখীন হয়েছি।আমি জানিনা এটা সেন্টার থেকে করা ভুল কিনা। এখন এজন্যই কি গল্পটা অগোছালো লেগেছে কিনা আমি জানিনা। তৃতীয়ত,সংলাপ নিয়েও ঝামেলা লেগেছে।কখনো নায়ক নিজে নিজে কথা বলছে,কখনো লেখকের এক্সপ্রেশন প্রকাশ পাচ্ছে আবার কখনো সব ঠিকঠাকভাবে চলছে। উত্তম, মধ্যম ,নামপুরুষে কিছুটা জগাখিচুড়ী হয়েছে বোধহয়। চতুর্থত,গল্পে সবার নাম এত কনফিউজিং ছিল।একে তো প্যারা নেই।তার উপর সব একই ধরনের নাম।প্রিয়া,প্রিয়তী,প্রিয়,রাদিন,রাদিন,রাশেদ,রাইয়্যান। সব মিলিয়ে গল্পটা কেন যেন ফিল করতে পারলাম না।তবে শেষের কয়েকটা পর্ব ভালো লেগেছে এটা স্বীকার করতেই হবে। হয়তো লেখিকা আপুর কথাগুলো খারাপ লাগতে পারে। কিন্তু জানানো জরুরী মনে হলো।লেখিকা আপু সুন্দর লিখেন। আপুর লেখনী আমার ভালো লাগে।কিন্তু এবার কেনো এমন হলো বুঝলাম না।যাই হোক কথাগুলো আমি ইতিবাচকভাবে গল্প পড়ে যে অনুভূতি হয়েছে তার উপর ভিত্তি করেই বলেছি।এতে পরবর্তীতে এই সমস্যাগুলো আর হবে না আশা করি। আপুর জন্য শুভকামনা রইল।