

তুষারময় রাজ্য, দুটি অতিপ্রাকৃত শক্তির মধ্যে একটি নিরবধি সংগ্রামের সাক্ষী হতে লাগল, যেখানে চাঁদের আলো এবং রক্ত মিশে শীতের বরফ আলিঙ্গন করছে ক্রমশ। যুদ্ধ যখন চূড়ান্ত পর্যায়ে পৌঁছালো, তখন একে অপরের মুখোমুখি এসে দাড়ালো মেরুপ্রভা রাজ্যের আলফা মায়া নেকড়ে রায়ান আর চন্দ্রপ্রভা রাজ্যে'র আলফা নসফেরাতু অরিয়ানা। " আমি-ই সে, যে তোমায় দুইবার হত্যা করেছি! আর, মুন গডেস এর পরে আমি-ই একমাত্র, যে তোমায় রক্ষা করার ক্ষমতা রাখি। তাই, আমি যদি তোমায় হত্যা করতে চাই, তুমি পালিয়েও পার পাবে না! বলতে বলতে গর্জে উঠল রায়ান। অরিয়া প্রতিত্তোরে থমথমে কন্ঠে বলে উঠল," তুমি কি আমায় এতটাই দূর্বল ভাবো!? আমি অরিয়ানা! সেই জিপসি কন্যা নই, যাকে হত্যা করতে পাল নিয়ে তার গ্রামে আক্রমণ করেছিলে! আর নই সেই বনেদি পরিবারে'র আদুরে কন্যা, যাকে হত্যা করতে বাগদানের অনুষ্ঠান শেষে ছাদ থেকে ফেলে দিয়েছিলে! আমি অরিয়ানা, 'চন্দ্রপ্রভা' রাজ্যের শাসক আর তোমার মৃত্যুর দেবী! শতাব্দী পুরনো ক্ষোভে'র অনলে দগ্ধ হয়ে কি শেষমেশ ছিন্ন হবে দুটি হৃদয়ের বন্ধন?
Motamoti valoi legeche.... howling golpo ta i oshadharon chilo...but eta o kharap na.valo legeche.agiye jao lekhika....Allah tomake shothik bujh Dan koruk.amin
Read all reviews on the Boitoi app
"রায়ান- অরিয়া " রিভেঞ্জ স্টোরি থেকে লাভ স্টোরিতে পরিণত হওয়া এক অসাধারণ প্রণয়োপাখ্যান। সুপারন্যাচারাল যেকোন কিছুর গল্পের প্রতিই আমার প্রভল ঝোক আর তা যদি তানজীমা আপুর লেখা হয় তাতো আর দ্বিতীয়বার ভাবার সুযোগ নেই। পুরো রাত জেগে পড়েছি। এবং তা স্বার্থক। অনেক সময় হয়না অতি মুগ্ধতায় মানুষ প্রকাশের ভাষা হারিয়ে ফেলে। এটাও সেরকম। একটাই বাক্য কেবল মাথায় আসছে আপু আমি আপনার লেখার ভক্ত বারংবার এই লেখার প্রেমে পড়ছি 😍 অসাধারণ 😍