

মোল্লা বাড়ির বড় ছেলে আর আমার মা দাঁড়িয়ে আছে বিলের পারে। আমার সামনে নৌকার মধ্যে বসে আছে আয়েশা। বিলের স্বচ্ছ জলে হাত ভিজিয়ে নিচ্ছে। আমি বৈঠা দিয়ে নৌকা এগিয়ে নিচ্ছি। জল থেকে হাত তুলে ওড়নায় ভেজা হাত মুছতে মুছতে আয়েশা বলল;"আয়ান, আমরা আঠারো বছর একসাথে কাঁটিয়েছি। যখন আমাদের দূরত্ব চলে এসেছে তখন মনে হতো আঠারো বছর কত ছোট সময় ছিলো। দূরত্বের পরে মনে হতো আমাদের দূরত্ব কেন ঘটলো! আমরা কী পারতাম না সারাটি জীবন এক সঙ্গে কাঁটিয়ে দিতে?"