

অপরিচিত কারো সাথে প্রণয়ের সম্পর্কে আবদ্ধ হওয়া সহজ নয়। তুষির জীবনে আরাফাতের আগমন অনাকাঙ্ক্ষিত হলেও বিয়ের পবিত্র বন্ধনে দুটি মন বাঁধা পড়েছে একই সুতোয়। সম্পর্কের ঊষালগ্নে আপন মানুষের ষড়যন্ত্রের কারণে তাদের এই বন্ধনে লাগে টানাপোড়েনের হাওয়া। দেখা দেয় বিশ্বাস অবিশ্বাসের দ্বন্দ্ব। তৃতীয়পক্ষের ষড়যন্ত্রে নড়বড়ে এই সম্পর্কের পরিনতি কি বিচ্ছেদ হবে? না ভালোবাসা দুটি প্রাণকে একে অপরের জন্য অবিচ্ছেদ্য করে তুলবে?
khub sundor golpo onek valo legeche pore
Read all reviews on the Boitoi app
Khub shundor golpo ta...
গল্পের শুরুটা সুন্দর।বিয়ের জন্য পারিবারিক ভাবে পাএি দেখা,পছন্দ করা এরপরে বিয়ে ঠিকঠাক।আর এই বিয়েটা জন্য দুটি মনের একে অপরের ব্যাকুলতা এটা আমার খুব ভালো লাগছে।বিশেষ করে তুষি আর আরাফাতের বিয়ের আগে দেখা না করেই দুজনের কথোপকথন বোঝাপড়া একটু একটু করে চিনতে পারা ভালো লাগা এটা ঠিক ছিলো।বিয়ের সময়টাতে যখন একটি সম্পর্ক জোড়া লাগার আগেই ভেঙ্গে যাবার সুর উঠেছিলো তখন খুব চিন্তা হচ্ছিলো কি হতে পারে সামনে?চিন্তার অবসান ঘটিয়ে তুষি যে ভাবে সবাইকে রাজী করিয়ে বিয়ের পিরিতে বসে এটাও বেশ প্রসংশনীয় ছিলো।আসলে একটা মানুষের ওপর পরিপূর্ণ আস্থা ছিলো বলেই বিয়েটা সম্পন্ন হয়েছে।না হলে আজকালকের সময়ে একটু বদনাম শুনলেই তাকে আমরা যাচাই বাচাই না করে ছুরে ফেলে দেই।কোনো রকম বিচার বিশ্লেষন করিনা। বিয়ের পরে তুষি আর আরাফাতের খুঁটিনাটি প্রেম আমায় মুগ্ধ করেছে।কিছু কিছু মজার বিষয়ে মন খুলে হেসেছি।যে গুলো সত্যিই মজার ছিলো।আরাফাতের পরিবারের লোকজন সুবিধার ছিলো না।সবাই বেশ স্বার্থপরতা পরিচয় দিয়েছে।অবশ্য একদিন তাদের লোভ আর স্বার্থপরতার জন্য আরাফাতের মতো ভাই ও সন্তান হারালো তারা। অবশেষে আরাফাত বুঝতে পারে আপন ভাবলেই সে কখনও আপন হয়না।আর পরকে তুমি আপন করে নিলে শেষ সময় অব্দি তোমার আপনের চাইতেও আপন হবে।সেই হবে তোমার সারা জীবনের ও শেষ সময়ের সাথী। সত্যি বলতে লেখিকার যে কয়টা গল্প পড়েছি সবটাই আমার ভালো লাগছে।আর এটাও ব্যাতিক্রম নয়।তবে পড়তে পড়তে মনে হয়েছিলো শেষ না হোক।কিন্তু শেষ হয়ে গেলো।এ রকম আরো ইবুক আসুক অবশ্যই পড়বো।তবে এর চাইতে দীর্ঘ হতে হবে।ভালোবাসা নিও Arshi Ayat.
ওয়াহ, অসাধারণ হয়েছে আপু গল্পটা,, আরাফাতের ব্যক্তিত্ব মুগ্ধ করেছে আমায়, গল্পটা যেন বাস্তব পড়তে নিয়ে তেমন মনে হচ্ছিল, তুষি চরিত্র ও অনেক সুন্দর, স্বামীভক্তিটাও মুগ্ধকর,, এক কথায় গল্পটার অভিব্যক্তি মুখে প্রকাশ করা যাবে না 😌🌸 আপু তেমার পরবর্তী ইবুকের অপেক্ষায় থাকলাম, তাড়াতাড়ি ইবুক নিয়ে আসো, আমরা পড়ার জন্য রেডি 😍😍😍🥰🥰🥰