

সর্ষে হলুদ রং এর এক প্যাচে শাড়িতে বউয়ের সাজে তিথী দাঁড়িয়ে আছে সেই কখন থেকে।জীবনের সবচাইতে কঠিন সিদ্ধান্তটা আজ সে নিয়েছে। একটু পরপর ঘড়ি দেখছে আর নিজের অনিশ্চিত ভবিষ্যতের কথা চিন্তা করে কেঁপে কেঁপে উঠছে। রাশেদ বলেছিল সময় মত এখানেই থাকবে অথচ সেই কখন থেকে তিথী অপেক্ষা করছে অথচ রাশেদের কোন খবর নেই। তিথীদের বাড়ি ভর্তি মেহমান কারণ আজ তিথীর গায়ে হলুদ। কেউ জানে না হলুদের অনুষ্ঠান ফেলে বাড়ির সকলের চোখ ফাঁকি দিয়ে এবং সমস্ত আনন্দের উপর পানি ঢেলে দিয়ে সে এখন দাঁড়িয়ে আছে রাশেদের জন্য। রাশেদ কি শেষ পর্যন্ত আসবে? তিথীর গায়ে হলুদের হলুদ ছোঁয়া কি রাশেদের নামেই হবে নাকি অন্য কেউ আসবে তিথীর জীবনে?
অনেক অনেক দিন পরে দারুণ গল্প দিয়ে কুয়াশা আপুর আবার লেখালেখিতে ফেরা❣️
Read all reviews on the Boitoi app