

মানুষজন ঠেলে ভিতরে ঢুকতেই দেখলো নুহাশের রক্তাক্ত দেহ। কেউ ধরছেও না। রুজবা দাঁড়িয়ে থাকতে পারলো না। হাত পা অসাড় হয়ে আসছে। দ্রুত নুহাশের পাশে গিয়ে বসে পড়লো। নুহাশের মাথা নিজের কোলে নিয়ে গাল ধরে ডাকতে লাগলো, --“নুহাশ ভাই? নুহাশ ভাই শুনছেন? দেখেন আমি রুজবা, শুনতে পাচ্ছেন নুহাশ ভাই?” কাঁপা কাঁপা স্বরে নুহাশকে বারবার ডেকে যাচ্ছে রুজবা। কান্না পাচ্ছে ওর। অচেনা কাউকে কাঁদতে দেখলেও রুজবা ভীষণ কান্না পায়, আর এখানে ওর পরিচিত একজন মানুষ রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। রুজবা কম্পনরত স্বরে বললো, --“হসপিটাল, হসপিটালে নিতে হবে উনাকে। মিনহা গাড়ি থামা___” --“এখন থেকে বৃদ্ধ হওয়া পর্যন্ত জীবনের প্রতিটি বৃষ্টি’তে তোমাকে সঙ্গে নিয়ে ভিজতে চাই। হবে আমার?” বিস্মিত নয়নে জারাফের দিকে তাকিয়ে থাকে রুজবা। ছেলেটা এভাবে বৃষ্টি’তে প্রপোজ করছে ওকে? মুষলধারে বৃষ্টি হচ্ছে তার মধ্যে জারাফ হাটু গেড়ে বসে রুজবা’কে প্রপোজ করছে। ইশ্! রোমান্টিক রোমান্টিক একটা ফিল আসছে রুজবা’র। জারাফ ফের বলে, --“হবে আমার? জীবনের প্রতিটি বৃষ্টি’তে ভিজবে আমার সাথে?” রুজবা জারাফের হাতে হাত রেখে বলে, --“হু।”
"পরিচ্ছন্ন নিটোল হালাল ভালবাসার গল্প "শেষ বেলা ভুমি",, যেখানে আগে থেকে ছিল না কোন প্রেমের অনুভূতি, কিন্তু ঘটনা ক্রমে বিয়ের পর রুজবা_নূহাশ এর হৃদয় ছোঁয়া ভালোবাসা এক অদ্ভূত শিহরণ জাগায় মনে,,লেখিকা তার চমৎকার লেখাটির মাধ্যমে ফুটিয়ে তুলেছেন তাদের অসাধারণ প্রণয় উপাখ্যান,,একের প্রতি অন্যের দূর্বার ভালবাসার আকুতি,, পরিশেষে চমৎকার পরিসমাপ্তি ___অনেক অনেক শুভকামনা ও ভালোবাসা লেখিকার প্রতি 💖💖💖"
নুহাশ ফারদিন আমার বরাবর পছন্দের একটা চরিত্র।আমি এই ইবুকটা শুধু মাত্র নুহাশের জন্যই কিনেছিলাম। সত্যিই অর্নিশা আপু তুমি এত সুন্দর করে এই নুহাশের চরিত্রটা ফুটিয়ে তুলো যে নুহাশকে ভালো না বেশে থাকা যায় না। সব মিলিয়ে আমার কাছে এই গল্পটাও অনেক অনেক অনেক ভালো লেগেছে।আপু আমার একটা অনুরোধ আছে "অনেক সাধনার পর"/"শেষ বেলাভূমি" লিখেছো ওদের নিয়ে আমি চাই নুহাশ আর রুজবা কে নিয়ে আরো বড় একটা উপন্যাস লিখো 🥹।সেইখানেও নুহাশের গভীর ভালোবাসা দেখতে চাই। ভালোবাসা নিও অর্ণিশা আপু।❤️
Read all reviews on the Boitoi app
পরিচ্ছন্ন নিটোল হালাল ভালবাসার গল্প "শেষ বেলা ভুমি",, যেখানে আগে থেকে ছিল না কোন প্রেমের অনুভূতি, কিন্তু ঘটনা ক্রমে বিয়ের পর রুজবা_নূহাশ এর হৃদয় ছোঁয়া ভালোবাসা এক অদ্ভূত শিহরণ জাগায় মনে,,লেখিকা তার চমৎকার লেখাটির মাধ্যমে ফুটিয়ে তুলেছেন তাদের অসাধারণ প্রণয় উপাখ্যান,,একের প্রতি অন্যের দূর্বার ভালবাসার আকুতি,, পরিশেষে চমৎকার পরিসমাপ্তি ___অনেক অনেক শুভকামনা ও ভালোবাসা লেখিকার প্রতি 💖💖💖
অরনিশা সাথী আপুর লেখনি নিয়ে যতো বলবো,কম হবে।আপুর গল্প লেখার সত্যিই তুলনা হয় না।তার জলজ্যান্ত প্রমাণ ই-বুক "শেষ বেলাভূমি"।ই-বুক টিতে নুহাশ এতোটা নিখুঁতভাবে রুজবাকে ভালোবেসে গেছে যা বলার বাহিরে।রুজবা প্রথম প্রথম লজ্জা পেলেও,পরে রুজবাও নুহাশ কে ভীষণ ভালোবাসে। এক কথায় বলতে গেলে অসাধারণ লেগেছে আমার কাছে ই-বুক টি। ভালোবাসা অবিরাম অরনি আপুনি ❤❤🥰🥰
কিউটিপাই তোমার লেখা গল্প বা ই-বুক নিয়ে কি বলবো। যাই বলি না কেন আমার কাছে কম হয়ে যায়। তোমার প্রতিটি গল্প, ই-বুক বরাবরই মতো আমাকে মুগ্ধ করে। তেমনি শেষ_বেলাভূমি ই-বুক টাও অসম্ভব ভালো লাগছে। তোমার লেখা প্রতিটি জুটির মতো নুহাস রুজবা আমার খুব পছন্দের একটা জুটি। নুহাস যে এতটা নিখুঁত ভাবে রুজবাকে ভালোবেসে গেছে বলার বাহিরে। নিজের মনে রেখে মেয়েটাকে নিঃস্বার্থ ভাবে ভালোবেসে গেছে। আর রুজবাও যে নুহাস কে এতটা ভালোবাসবে আমার কল্পনার বাহিরে ছিল। ই-বুক টার মধ্যে সবার সাথে সবার সম্পর্ক গুলো অনেক সুন্দর ভাবে তুলে ধরেছো।যা গল্পের মাঝে সুন্দর ভাবে ফুটে উঠেছে। গল্পের মাঝে সবচেয়ে বেশি ভালো লেগেছে নুহাস রুজবা কে হালাল ভাবে আপন করে নেওয়া টা। যাই হোক সব কিছু মিলিয়ে অসম্ভব সুন্দর একটা ই-বুক ছিল। এভাবেই গল্প লিখে যাও আপু সব সময় পাশে থাকার চেষ্টা করব ইনশাআল্লাহ। ভালোবাসা নিও Øřnįshã Såthî আপু 💖🌺💜।