

ক্লাস ছিল হক স্যারের। স্যার পড়ান রোমান আইন। রোমান আমলের আইনের ইতিহাস। হাস্যকর বিষয়, সেই আমলে মানুষ অন্যায় করলে জরিমানা হিসাবে গাধা-টাধা ইত্যাদি ক্ষতিপূরণ দিতে হতো। বিষয়টা যেমন অদ্ভুত, স্যার তার চেয়েও অদ্ভুত। ক্লাসে ঢোকেন খুব বিরক্ত ভঙ্গিতে, সবার দিকে তাকান বিরক্ত হয়ে। তারপর আরো কিছুক্ষণ নানা ভঙ্গিতে বিরক্তি প্রকাশ করে একসময় রোল কল করা শুরু করেন। সেই রোল কল করাটাও একটা দেখার ব্যাপার। ক্লাসে ওরা মোট ১২০ জন, তিনটা পাতায় ৪০ জনের করে নাম্বার দেয়া। স্যার কোনো কোনোদিন প্রথম দুই পাতার ৮০ জনের নাম ডেকে রওনা হয়ে যান। 'স্যার আরো ৪০ জন বাকি', কেউ মনে করিয়ে দিলে বিরক্ত হয়ে বলেন, 'বাকি থাকলে থাক। আরেক দিন ডাবল-ডাবল প্রেজেন্ট দিয়ে দেব। আজকে বিরক্ত করিস না।' স্যার বেরিয়ে যান।
ক্যাম্পাস জীবন, প্রেমের উথ্থান পতন, ঐ সময়কার ছেলে-মেয়েদের পরস্পরের প্রতি লালন করা অনুভূতি সবই বন্ধুত্বপূর্ণ ভাবে তুলে ধরা হয়েছে। সবচে আকর্ষণীয় লেগেছে ছাত্র রাজনীতি সংশ্লিষ্ট ঘটনাগুলি। ক্ষমতার উত্থান-পতন। সব কিছুর উপরে বন্ধুত্বের গল্প। একটা ব্যাচের গল্প।
Read all reviews on the Boitoi app
আবারো বলছি জীবন্ত উপন্যাস ❤️💚💛