

আবু সাইদ নামের এক যুবক, যে বড় হয়ে উঠেছে একটি প্রত্যন্ত গ্রামের কোণে। তার পরিবারের আর্থিক অবস্থা খুবই শোচনীয়, তবে তাদের একমাত্র আশা ছিল সাইদ। ছোট থেকেই সে খুব মেধাবী ছিল, পড়াশোনার প্রতি তার প্রবল আগ্রহ। গ্রামের প্রাথমিক স্কুলে পড়ার সময়েই সবার নজর কাড়ে সে। তার শিক্ষকরা বলত, "সাইদ একদিন অনেক বড় হবে।"কিন্তু দারিদ্র্যের কারণে সাইদের পড়াশোনা চালিয়ে যাওয়া সহজ ছিল না। তার বাবা ছিলেন একজন দিনমজুর। সারাদিন পরিশ্রম করে সামান্য যা আয় করতেন, তা দিয়েই কোনোমতে সংসার চলত। বেশিরভাগ দিনই ঠিকমতো খেতে পারত না সাইদের পরিবার। তবুও, সাইদের চোখে ছিল শিক্ষার প্রতি এক অদম্য আগ্রহ।

ভালো
Read all reviews on the Boitoi app