

খুব অপ্রিয় আজকের এই সকালটা।রাত ২টা পর্যন্ত প্রিয় মানুষটির অযাচিত ভাবে হারিয়ে যাওয়ার সৃতিচারণ করে অশ্রু সিক্ত আখি জোড়া যখনই নিদ্রায় আচ্ছাদিত হওয়ার ইচ্ছা পোষন করল,তখনই আবার একটি দুঃস্বপ্ন কেড়ে নিলো নিদ্রায় থাকার আকুতি।নয়ন দুটি জেগে ওঠল পুরোনো স্মৃতির বেড়াজালে আটকে পরতে।আযানের সুমধুর ধ্বনি স্মৃতি বেড়াজাল থেকে বের করে আনল।মাথা ব্যথা কমানোর জন্য গোসলটা করে নিলাম।নামায পড়ে মনটাকে একটু শান্ত করলাম।জানালার গ্রিলে হাত রেখে আকাশ পানে তাকিয়ে তার মাঝে উড়ে যাওয়া পাখিগুলোর কলকাকলী শুনে অবচেতন মনটাকে বুঝানোর প্রয়াস করছি।আজ যে আমার জীবনের আরও একটা ভয়ংকর দিন।যেই মানুষটাকে ভুলে যাওয়ার বৃথা চেষ্টা করে আসছি এতোদিন।তার সাথেই যে দেখা করার আকুতি জানিয়েছে সে।
অনেক সুন্দর গল্প
Read all reviews on the Boitoi app