

এক বর্ষায় নিউ মার্কেটে বাইক নিয়ে রাস্তার মাঝখানে পিছলে পড়ে থাকা একটা লোক ছিল। দূর হতে ছুটতে ছুটতে আসা ভেজা শরীরের এক তরুণী ঝুঁকলো, তার মায়াময় দৃষ্টি মেলে, ব্যগ্র তবে মিহি কণ্ঠে বলল, “উঠুন। ব্যথা পেয়েছেন খুব বেশি? দুঃখিত, আমি আপনাকে ধরতে পারব না, আপনি একটু কষ্ট করে উঠুন। আমি লোক ডেকে আনছি।” ঝুম বৃষ্টিতে চঞ্চল পায়ে ছোটাছুটি করা তরুণীর গোলগাল মুখের দিকে অনিমেষে চেয়ে থাকল হেলমেটে আবৃত একজোড়া গভীর, কালো, উদাস চোখ। তারপর দেখা ইউনিভার্সিটির ক্যান্টিনে, তারপর ইউনিভার্সিটির কলাভবনে, তারপর ঐ চোখজোড়া নিজেই খুঁজে খুঁজে দেখত মেয়েটাকে। টের পেত চমৎকার কিছু দেখছে সে, এই কদাকার নোংরা দুনিয়াতে। তাকে হারাবে উচ্ছ্বাস? কখনো না।
"আপনার লেখনীর প্রেমে আমি বারবার মুখ থুবড়ে পড়ি। উচ্ছ্বাসকে যখন ফেসবুকের গল্পে পড়েছিলাম ওর জন্য খানিকটা আফসোস আমার ছিল। বেশিরভাগ হয় কি যখনই আমরা এক জুটিকে পড়ে ফেলি তখন আর তাদের কাওকে অন্যকারো সাথে মানতে পারিনা কিন্তু এক্ষেত্রে সম্পূর্ণ উল্টো। উর্বী যেন কেবলই উচ্ছ্বাসের, রওনাফের সাথে মানতেই পারব না আর। এমন এক প্রেমের গল্প লিখেছেন এর ঘোর ছাড়তে আমার বেশ সময় লেগে যাবে। পুরোনো দিনের সেই প্রেম। এত হাঁটু গেড়ে প্রেমের প্রস্তাব দেওয়ার বালাই নেই, বয়ফ্রেন্ডের দেওয়া ফোনে লুকিয়ে কথা বলা। এত মিষ্টি একটা প্রেমের উপাখ্যান ( আমি রিভিউ লিখতে গিয়েই ভীষণভাবে ব্লাশ করছি)। আমার মনে চায় কেবল পড়েই যাই পড়েই যাই ওদের। কখনো যদি ওদের নিয়ে বই আনেন ভীষণ খুশি হব। অনেক অনেক ধন্যবাদ এমন লেখনী উপহার দেওয়ায়। আপনার কলম অক্ষয় হোক।"
বইটা অসাধারণ! খুবই ভালো লেগেছে। কল্পনা বিহীন বাস্তব সম্মত 🤍🤍🤍🌸🌸🌸
Read all reviews on the Boitoi app
ভালো লেগেছে। উচ্ছ্বাসের পাগলামি, উর্বির ম্যাচুউরিটি রবি,তিশান সবগুলো চরিত্র চমৎকার ছিলো। এন্ডিংটা সুন্দর হয়েছে।
আপনার লেখনীর প্রেমে আমি বারবার মুখ থুবড়ে পড়ি। উচ্ছ্বাসকে যখন ফেসবুকের গল্পে পড়েছিলাম ওর জন্য খানিকটা আফসোস আমার ছিল। বেশিরভাগ হয় কি যখনই আমরা এক জুটিকে পড়ে ফেলি তখন আর তাদের কাওকে অন্যকারো সাথে মানতে পারিনা কিন্তু এক্ষেত্রে সম্পূর্ণ উল্টো। উর্বী যেন কেবলই উচ্ছ্বাসের, রওনাফের সাথে মানতেই পারব না আর। এমন এক প্রেমের গল্প লিখেছেন এর ঘোর ছাড়তে আমার বেশ সময় লেগে যাবে। পুরোনো দিনের সেই প্রেম। এত হাঁটু গেড়ে প্রেমের প্রস্তাব দেওয়ার বালাই নেই, বয়ফ্রেন্ডের দেওয়া ফোনে লুকিয়ে কথা বলা। এত মিষ্টি একটা প্রেমের উপাখ্যান ( আমি রিভিউ লিখতে গিয়েই ভীষণভাবে ব্লাশ করছি)। আমার মনে চায় কেবল পড়েই যাই পড়েই যাই ওদের। কখনো যদি ওদের নিয়ে বই আনেন ভীষণ খুশি হব। অনেক অনেক ধন্যবাদ এমন লেখনী উপহার দেওয়ায়। আপনার কলম অক্ষয় হোক।
ইতির লেখার সাথে প্রথম পরিচয় এবং প্রেমে পড়া। ওর সব লেখাই ভালো লাগে। এটা মনে হয় বেশি সুন্দর ছিল?
আপু প্রত্যেকটি গল্প আমায় নতুন ভাবে আবেগি বানিয়ে দেয়।এই গল্পটিও ব্যতিক্রম নয়। খুব সুন্দর একটি গল্প।চরিত্র গুলোর বৈশিষ্ট্য ফুটে উঠেছে নিখুঁত ভাবে 💜💜
"শাহরিয়ার উচ্ছাস চৌধুরী ", একজন নামীদামী মন্ত্রীর বিগড়ে যাওয়া পুত্র,যে এক সাধারণ নারীর প্রেমে পড়ে নিজেকে পাল্টেছে। আমি আসলে জানিনা বাস্তবে এমন কখনো ঘটে বা ঘটেছে কিনা। তবে একটা বিষয় প্রশংসনীয়, উচ্ছাস আর যেমনই হোক, তার নিজের মায়ের এতবড় ঘৃণিত রূপ দেখার পরেও এবং বখাটেদের মতো চলাফেরা করলেও সে কখনো কোন নারীর অসম্মান করেনি। সে সসম্মানে উর্বীকে নিজের জীবনে জড়িয়ে নিয়েছে। ফেসবুকের গল্পটা পড়ে ওর এতো এগ্রেসিভ আচরণ দেখেও রাগ লাগলেও মনে মনে একটা আক্ষেপ ছিলো "He also deserves a better life" এখন অনেকেই বলবে যে সে একজন রেপিস্ট ছিলো। তা সে ছিলো বলেই তাকে ঘৃণা করেছি কিন্তু উর্বীর প্রতিও রাগ ছিলো, সে কেন শুধু ভালোবাসাটাকে প্রাধান্য দিলো,সে তো জানতো উচ্ছাস কেমন। যাই হোক,এই ই-বুকটি দেওয়ার পর সেই আক্ষেপ আমার ঘুচেছে। ধন্যবাদ আপনাকে ইসরাত আরা ইতি। খুব সম্ভবত আপনিও চাইতেন উচ্ছাসের একটা ভালো পরিণতি। আর সেজন্যই ফেসবুকে সে রেপিস্ট হলেও তার জন্য নতুন করে ই-বুক লিখেছেন যেখানে সে একজন স্বামী, তার শখের নারীর বড্ড মায়াময় একটা স্বামী।
আমার কেনা প্রথম ই বুক এটা, তোমার লেখায় মুগ্ধ না হয়ে পারি না, খুব সুন্দর লেখো,এমন আরো লেখা আমাদের উপহার দিও,দোয়া ও অনেক অনেক শুভকামনা রইলে তোমার জন্য ইতি আপু❤️
এই একটা ইবুক ই বাকি ছিল কেনা। অফারে এটাও কিনে রেখেছিলাম । পড়বো কী পড়বো না করেও পড়ে ফেললাম আজ। ভাগ্যিস পড়ে ফেললাম! নাহলে এত্ত সুন্দর একটা গল্প মিস করতাম না? এটা পড়ার পর যখনই মনে হচ্ছে ফেসবুকের গল্পে উচ্ছ্বাস উর্বী কে পায়নি তখন খুব খারাপ লাগছে। তোমার সব গল্পই সুন্দর আপু। এত চমৎকারভাবে কীভাবে লিখ? বুঝিনা কাকে রেখে কাকে বেস্ট বলবো। সবাই ই তো এত্ত জোস্! উচ্ছ্বাস ও আমার পছন্দের লিস্টে অ্যাড হলো। তোমার সব গল্প,ইবুক পড়েছি বাট কোনোদিন রিভিউ দেইনি।বাট এটা পড়ে মনে হলো রিভিউ না দিলেই নয়। Oh to have a man like Ucchas ♥️
ইবুকটা পড়েছি অনেকদিন হলো সময় সুযোগে রিভিউ দেওয়া হয়নি আজ মনে হলো কিছু বলি,, উচ্ছ্বাস আর উর্বি এদের আমি এখানে পাবো কল্পনাও করিনি,, ফেসবুকে উচ্ছ্বাসের ভালোবাসা না পাওয়ার আক্ষেপে যেমন কষ্ট লেগেছিলো আর তার করা ঘৃণ্য কাজের জন্য তাকে ঘৃণাও লেগেছিলো।। কিন্তু এখানে আমি একজন অন্যরকম উচ্ছ্বাস কে দেখলাম, তার ভালোবাসার পাগলামি দেখলাম আর নিজের কিছু অতীত দেখতে পেলাম,, যায়হোক এই গল্পটা নিয়ে একটাই কথা বলবো লেখিকা আপুর কাছে এমন সারপ্রাইজ পাবো ভাবিনি অনেক অনেক সুন্দর হয়েছে গল্পটা তাদের আরও পড়তে পারলে অনেক খুশি হতাম,,লেখিকা আপুর কাছে দাবি তাদের সংসার জীবন নিয়ে আবার একটু লিখেলে কৃতজ্ঞ হয়ে যাবো লেখিকা আপুর কাছে
❤️❤️❤️ অসাধারণ,,