
বেয়ারাদের সুরেলা কন্ঠে গানের তালে তালে পালকি চলেছে তালুকদার বাড়ির দিকে।পালকির সামনে পেছনে পদাতিক গুটিকয়েক লোকজন পায়ে হেটে সামনের দিকে এগিয়ে চলেছে।পাশাপাশি দুইটা টমটম গাড়িতে সদ্য বিবাহিত বর ও বরকর্তা রয়েছে। পালকি থেকে গড়িয়ে পড়েছে নববধূর লাল বেনারসি শাড়ি।রাত্রি হওয়ায় মশালের আলোয় ঝলমলে পর্দার ফাঁকে আবছা করে রূপসী নববধূর রূপের দীপ্তি ছড়িয়ে পড়ছে চারিদিকে।কিন্তু এ-কি!বধূর মুখমণ্ডল যে মলিনতায় ছেয়ে গেছে।চোখ দিয়ে অনবরত ঝরছে অশ্রু। সদ্য পরিবার ছেড়ে আসায় বুঝি তার এই দশা?তাই হবে হয়ত। নির্দিষ্ট স্থানে এসে পালকি থেমে যায়।পুরোনো বড় জমিদার বাড়ির দেওয়ালে বড় বড় অক্ষরে খোদাই করে লেখা তালুকদার ভিলা। পালকি নামানো হলে সাথে সাথে একদল মহিলারা বাড়ির ভেতর থেকে ছুটে আসে।নতুন বউকে দেখার অদম্য আগ্রহে সকলের তর সইছে না। হাসনা বেগম বাড়ির বর্ষীয়সী নারী।সম্পর্কে বরের দাদি হন।চুলগুলো সব পেকে গেছে।চামড়া কুচকে ঝুলে পড়েছে।তবুও সত্তর বছর বয়সী মহিলার তেজের সামনে আজোও কেউ মুখ ফুটে কথা বলার সাহস পায় না। ভীড় ঠেলে উনি এগিয়ে আসেন।ভাঙা গলায় বলে ওঠেন,"দেখি দেখি আমার নাত বৌ দেখতে কেমন।সর তো তোরা।আমারে আগে দেখবার দে।"
"গল্পটা অনেক সুন্দর ♥️♥️♥️"
Excellent
Read all reviews on the Boitoi app
অ্যাপটি অনেক উপকারী
অনেক ভালো আমি বই পড়তে ভালোবাসি
খুব সুন্দর
বইটি অসম্ভব সুন্দর
বইটি পড়তে খুব সুন্দর লাগে 🤩🥰
আপু তোমার লেখা তো ওয়াও সত্যি অসাধারণ
Khub sundor
ভালো
Good thoughts