

~আমি আপনাকে ভালোবাসি জাবের ভাই।(আহি) ~ছাদের কর্নিশে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে আনমনে কথাটি বলে উঠলো আহি। চোখে তার অশ্রু ছলছল করছে। আহির নরম মুখের ত্বক বেয়ে কয়েক ফোঁটা অশ্রু ঘড়িয়ে পড়েছে। চোখে তার অসহায়ত্বের ভাব সাফ স্পষ্ট। ~ছাদের অন্য প্রান্তে ফোনে কথা বলছে জাবের।আহির কথা শুনে সে আঁড়চোখে আহির দিকে তাকিয়ে ফোন রেখে তার দিকে এগিয়ে এলো। ~পাশে কারোর উপস্থিত টের পেয়ে ও সে কোন প্রতিক্রীয়া করলো না। তার একটাই কারণ তার উপস্থিত সে উপলব্ধি করতে পারে। তার উপস্থিত ওর তার ভীষণ চেনা। জাবের আহির কাছে এসে বলল ~ কি বললে বুঝতে পারি নি! আবার বলো?? আহি এবার ও এক বুক সাহস নিয়ে আকাশের দিকে পূর্ণ দৃষ্টি আবদ্ধ রেখে বলে উঠলো ~ আমি আপনাকে ভালোবাসি জাবের ভাই। ~আহির কথা শুনে জাবের এইবার মুখ খুললো, জাবেরঃ তোমার কী মাথা খারাপ হয়ে গিয়েছে?? তুমি কি বলছো সেইটা তুমি জানো?? আহিঃ হ্যাঁ খুব ভালো করে জানি আমি কি বলতে চেয়েছি। আর আবার ও বলছি আমি আপনাকে ভালোবাসি জাবের ভাই। খুব ভালোবাসি। জাবেরঃ আহি এইগুলা শুধুই আবেগ। তোমার এই বয়সটা আবেগের বয়স। ভালোবাসার মানে বুঝো তুমি?? আহিঃ না বুঝি না আপনি বুঝিয়ে দেন জাবের ভাই। জাবেরঃ আমি তোমাকে ভালোবাসতে পারবো না আর আমাদের সম্পর্ক কেউ মেনে নিবে না। আহিঃ কিন্তু কেনো ভালোবাসতে পারবেন না?? জাবেরঃ আমি অন্য কাউকে ভালোবাসি। তোমাকে ভালোবাসা সম্ভব না। আহিঃ আমাকে কী ভালোবাসা যায় না জাবের ভাই?? আমার ভেতর কিসের কমতি আছে জাবের ভাই। আমি কি কোনো ভুল করেছি?? তাহলে বলেন আমি আর পরবর্তীতে সেই ভুল করবো না। জাবেরঃ আহি পাগলামি না করে নিচে যাও। এতো রাতে ছাদে একটা ছেলের সাথে দেখলে লোকে খারাপ বলবে। আহিঃ যার যা ইচ্ছে বলুক। ~জাবের এইবার একটু জোড়ে বলল, জাবেরঃ আমি নিচে যেতে বলেছি তোমাকে। ~আহি আর দাঁড়ালো না চুপ করে নিচে চলে এলো। শত হোক সে ভালোবাসার মানুষ তার আগেও তার গুরুজন তাই তার কথা অমান্য করা বিয়াদবি করা হয়ে যাবে! তাই বাধ্য মেয়ের মতো নিচে চলে গেলো! সে কান্না করতে করতে নিচে চলে গেলো। হঠাৎই ঘুম থেকে লাফিয়ে উঠে চিৎকার দিলো। আহি প্রচন্ড কাঁপছে। সে ফুফিয়ে কেঁদেই চলেছে। পাশের রুম থেকে রাবেয়া বেগম (আহির মা) দৌড়ে আহির রুমে এসে। আহিকে জড়িয়ে ধরে বলে উঠে ~ কি হয়েছে আহি? মা আছে তো। কি হয়েছে আমার মামনির?? বলো আমাকে। আহি কান্না মিশিত কন্ঠে অস্পষ্ট স্বরে বলে উঠে ~ খারাপ সপ্ন দেখেছি। রাবেয়া বেগমঃ ওহ আচ্ছা এই ব্যাপার। এইসব নিয়ে ভেবো না। খারাপ সপ্ন কখনো আল্লাহ তরফ থেকে আসে না খারাপ সপ্ন সব সময় শয়তানের তরফ থেকে আসে। যা কখনো সত্যি হয় না। উঠো উঠে ফ্রেস হয়ে নেও। তারপর ঝটপট নাস্তা সেরে নাও। আবার তোমার ভার্সিটিতে যেতে হবে। উঠো উঠো। আহিঃ না মা আজকে আর যাবো না। আজকো ভালো লাগছে না। রাবেয়া বেগম মেয়ের মাথায় হাত বুলিয়ে বলে ~ আচ্ছা যেতে হবে না কিন্তু ফ্রেস হয়ে এসে জলদি খেয়ে নেও। আহিঃ আচ্ছা যাও আসছি। আহি কি পারবে তার ভালোবাসার মানুষ তার জাবের ভাইকে একান্তই নিজের করে নিতে?? পারবে কি জাবের কে নিয়ে ঘিরে থাকা তার মনের কোণে ছোট্ট জায়গায় সেই শূন্যতার কথা?? জানতে হলে পরবর্তী পর্ব গুলো পড়বেন প্লিজ।